1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার পৌর মেয়র চিশতীর সাময়িক বরখাস্ত আদেশ হাইকোর্টে স্থগিত - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরার পৌর মেয়র চিশতীর সাময়িক বরখাস্ত আদেশ হাইকোর্টে স্থগিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

মোঃ জাহাঙ্গীর সরদার সদর প্রতিনিধি: সাতক্ষীরার পৌর মেয়র মোঃ তাজকিন আহমেদ চিশতী সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে। আদেশ দিয়েছেন হাইকোর্ট। ২২ জুন বুধবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোঃ আখতারুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। সাতক্ষীরার পৌর মেয়র হিসেবে মোঃ তাজকিন আহমেদ চিশতী টানা ২ (দুই) বার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। গত ১৫ জুন তাকে সাময়িকভাবে বরখান্ত করে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রনালয়। সাময়িক বরখাস্তের চিঠিতে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ৪(চার)টি কারণ উল্লেখ করা হয়। ঐ বরখাস্তের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে রীট পিটিশন দায়ের করেন তিনি। রীটে স্থানীয় সরকার সচিবসহ পাঁচজনকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে। অদ্য ২২/০৬/২০২২ ইং তারিখে রীটের প্রাথমিক শুনানি অন্তে আদালত সাতক্ষীরার মেয়রের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন বেআইনী ও অবৈধ ঘোষনা করা হবে না এবং সাথে সাথে তার বিরুদ্ধে করা তদন্ত রিপোর্ট কেন অবৈধ ঘোষনা করা হবে না, সে মর্মে ৪ (চার) সপ্তাহের মধ্যে কারণ দর্শানো পূর্বক বিবাদী (রেসপনডেন্ট)দের প্রতি রুল নিশি জারী করেন এবং পাশাপাশি বিগত ১৫/০৬/২০২২ ইং তারিখের সাময়িক বরখাস্ত আদেশ ৬ (ছয়) মাসের জন্য স্থগিত করেন। রীট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিষ্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল এবং শুনানীতে আরো সহায়তা করেন এ্যাডভোকেট আব্দুল্লাহ আবু সাঈদ ও মোঃ তানভীর আহমেদ। রাষ্ট্রে পক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল নওয়াজ রাসেল চৌধুরী। এ রায়ে পৌর বাসীর জন্য সুফল বয়ে আনবে বলে মনে করেন সচেতন মহল ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd