1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো: দেবহাটায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আশরাফুজ্জামান সোনা (৩৩)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মোফাজ্জেল মোড়লের ছেলে। পেশায় তিনি মৎস্য ঘের ব্যবসায়ী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার ২৮ মে, ২২ ইং সকাল সাড়ে ১০ টার দিকে
সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের দেবহাটার গাজীরহাট এলাকায় কালীগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রাকটি বেপরোয়া গতিতে সাতক্ষীরা অভিমুখে যাওয়ার সময় হটাৎ গাজীরহাট বাজার পার হয়ে আশরাফুজ্জামান সোনা মোটর সাইকেল চালিয়ে ট্রাকটিকে ওভারটেক করে সামনে গেলে ট্রাকটি মোটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহ আশরাফুজ্জামানের মৃত্যু হয়। সে সাতক্ষীরা ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মোফাজ্জেল মোড়লের ছেলে। দূর্ঘটনা পরবর্তী ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়। পরে দেবহাটার ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌছে আশরাফুজ্জামানকে উদ্ধার করে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এরিপোর্ট লেখা পর্যন্ত লাশটি দেবহাটা থানায় আছে। দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, লাশটি থানায় আছে। এবিষয়ে যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহন করা হবে

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd