1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
‘তিন বছরে সড়ক দুর্ঘটনায় ক্ষতি ১ লাখ ৯ হাজার কোটি টাকা’ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

‘তিন বছরে সড়ক দুর্ঘটনায় ক্ষতি ১ লাখ ৯ হাজার কোটি টাকা’

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১০৫ সংবাদটি পড়া হয়েছে

ন্যাশনাল ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, বিশ্বে অষ্টম মৃত্যুর কারণ সড়ক দুর্ঘটনা। সারা বিশ্বজুড়ে সড়ক দুর্ঘটনা ঘটছে। এরই মধ্যে এটি কমাতে আইন নিয়ে কাজ করা হচ্ছে। ১১১টি সুপারিশ আসছে সেটি নিয়ে কাজ চলছে। যাতে এটি আলোর মুখ দেখে এবং যাতে দ্রুত বাস্তবায়িত হয়।
শনিবার (২৮ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৯ম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এ সময় তিনি জানান, ২০১৯, ২০২০ ও ২০২১ এই তিন বছরে সড়ক দুর্ঘটনায় আর্থিক ক্ষতি ১ লাখ ৯ হাজার কোটি টাকা।
এসময় চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, যা দিয়ে দুই-তিনটা পদ্মা সেতু হতে পারতো। তাকে সমর্থন করেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাইট। আর এই দুর্ঘটনায় দেশের কর্মক্ষম ব্যক্তিরাই নিহত হন। যাদের বেশির ভাগই যুবক। আমাদের দেশের ভবিষ্যৎ। যাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি। নিহতদের ৫৪ শতাংশ ব্যক্তিদের বয়স ১৬-৪০। ২০২১ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩২০৪ টি। এতে প্রাণ হারিয়েছেন ৩৪৭৬ জন। আসাদুজ্জামান খান বলেন, পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করে জেলখানায় নিলাম, ফাইন করলাম কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে আমাদের সবাইকে সচেতন হওয়া। আমরা যদি আইন মেনে চলি, সচেতন হই। আমরা যদি বাস্তবতার নিরিখে কাজ করি তাহলে অবশ্যই আমরা বাংলাদেশেও সড়কে মৃত্যুর হার কমাতে পারবো এবং নিরাপদ সড়ক চাই সেটি দিকেও এগিয়ে যেতে পারবো।
সবাই সচেতন হলেই ইনশাআল্লাহ সড়কে মৃত্যুর হার কমবে। পাশাপাশি পরিবহন শ্রমিকদের বলবো আপনারা ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় নামাবেন না, কেননা আমরা এই বিষয়ে কঠোর হচ্ছি। আমরা নিরাপদ সড়ক সবাই চায়, আমিও চাই। আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। ট্রাফিক আইন মানতে হবে। আমাদের সিট বেল্ট ব্যবহার এবং সড়কে গতি নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অনেকেই সেটি করি না। আমাদের আইন মেনে চলার প্রবণতা নিয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে সবার আগে মানসিকতার পরিবর্তন আনতে হবে। যে যানবাহন চালায়, তাকে আরও বেশি মানবিক হতে হবে।
প্রধান বক্তা নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও আয়োজনের সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, আমাদের দেশ, আমাদের মানুষ। তাই আমাদেরই এগুলো করতে হবে। সেজন্যই ঢাকার বাইরে এতগুলো শাখা করেছি, যেন তারা সবাই নিজ নিজ এলাকার সড়ক নিরাপদ রাখতে পারে। আমরা চাই সড়ক দুর্ঘটনায় সবসময় নিজেকে আগে দেখতে হবে, পরিবর্তন হতে হবে। মূল কাজটা আমাদেরই করতে হবে। তাই আমাদের সবাই মিলে প্রচেষ্টা চালাতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd