1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
ঐন্দ্রিলার স্লিম ফিগার দেখে অঙ্কুশের মন খারাপ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

ঐন্দ্রিলার স্লিম ফিগার দেখে অঙ্কুশের মন খারাপ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৩৭ সংবাদটি পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন টলিউডের জনপ্রিয় তারকা। অনেক দিন ধরেই কড়া ডায়েট মেনে চলছেন ঐন্দ্রিলা। মেদহীন ফিগারের জন্য তার বিরামহীন চেষ্টার ফল এখন দৃশ্যমান; যা দেখে চমকে যাচ্ছেন অনেকেই। আর এ কারণেই মন খারাপ অঙ্কুশের।
লন্ডনে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিপরীতে নতুন ছবিতে অভিনয়ের কাজ শেষ করেছেন অঙ্কুশ হাজরা। এবার রাজা চন্দের আগামী ছবির শুটে ব্যস্ত তিনি। সেই ছবিতে তার বিপরীতে আছেন ঐন্দ্রিলা। শুট উপলক্ষে তিনিও তাই লন্ডনে। আর সেখান থেকেই মন খারাপের কথা জানান অঙ্কশ। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন- ইশশ! আমার আদর করে গাল চটকানোর মানুষটা কোথায় হারিয়ে গেল! সঙ্গে প্রেমিকার আগের ও বর্তমানের দুটো ছবি দিয়েছেন তিনি।
তবে আসল ঘটনা অন্য। নায়িকা কিন্তু হারাননি। হারিয়ে গিয়েছে তার আগের চেহারা। আগে তার চেহারা যথেষ্ট ভারি ছিল। গালগুলোও ছিল ফোলা ফোলা। সেই ঐন্দ্রিলা শরীরচর্চা করে এখন ছিপছিপে। ফোলা গাল উধাও। ফলে মনের সুখে আর ঐন্দ্রিলার গাল চটকাতে পারছেন না অঙ্কুশ! সেই আক্ষেপের কথাই তিনি ইনস্টাগ্রামে জানিয়েছেন।
গতকাল ইনস্টাগ্রামে এই অভিনেতা লিখেছেন- ইশশ! আমার আদর করে গাল চটকানোর মানুষটা কোথায় হারিয়ে গেল! খুব চেষ্টা করছি ওর গালে চকোলেট, মিষ্টি, ফাস্ট ফুড আরও অনেক কিছু ঢুকিয়ে দিতে। আমি পুরোনো ঐন্দ্রিলাকে ফেরত চাই।
পেশাগত জীবনের বাইরে তাদের মধ্যে প্রায় এক দশক ধরে মনের লেনদেন। যদিও এখনো বিয়ে করেননি। তবে বসবাস করেন একসঙ্গেই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd