1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা ভোমরা বন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ, দাম বেড়েছে ১০-২০ টাকা - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরা ভোমরা বন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ, দাম বেড়েছে ১০-২০ টাকা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১০৪ সংবাদটি পড়া হয়েছে

আবু সাইদ, সাতক্ষীরা: বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞায় সাতক্ষীরার ভোমরা বন্দরসহ দেশের অন্যান্য বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। আমদানি বন্ধ থাকায় ভোমরা বন্দরে প্রতি কেজি পেঁয়াজে ১০-১২ টাকা পর্যন্ত দাম বেড়েছে। গত মার্চ মাসে এক বিজ্ঞপ্তিতে দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনায় ৬ মে থেকে ভারতীয় পেঁয়াজ আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয় সরকারের কৃষি মন্ত্রণালয়। সে নির্দেশনা মোতাবেক পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। এরই মধ্যে গত এক সপ্তাহে পেঁয়াজের কেজিতে ১২ টাকা পর্যন্ত দাম বেড়েছে। ভোমরা বাজারের পাকারি পেঁয়াজ ব্যাবসায়ী শাহাজান গাজী ও পালাশ হেসেন বলেন, ঈদের আগে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ২০ থেকে ২২ টাকা দরে বিক্রি করেছি। কিন্তু ঈদের দুই দিন পর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়েছে। পেঁয়াজ না আসায় বর্তমানে ৩০ থেকে ৪০ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। পেঁয়াজ কিনতে আসা ক্রেতারা বলছে, দেশে এবার পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হয়েছে। ভারতীয় পেঁয়াজেরও মজুত রয়েছে। কিন্তু অতিরিক্ত মুনাফা করতে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছেন। ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনেরসহ সভাপতি এজাজ আহমেদ স্বপন বলেন, গত ২৯ মার্চ পেঁয়াজ আমদানির অনুমোদনের মেয়াদ শেষ হয়। সে সময় রমজানে দেশে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির সময় বাড়িয়ে ৫ মে পর্যন্ত নির্ধারণ করেছিল কর্তৃপক্ষ। নতুন করে আর অনুমোদন না মেলায় আমদানি বন্ধ রয়েছে। কবে নাগাদ আবার পেঁয়াজ আমদানি শুরু হবে তা জানাতে পারেননি এ ব্যবসায়ী নেতা। ভোমরা বন্দরের সহকারী কমিশনার আমির মামুন জানান, ভোমরা বন্দর দিয়ে প্রতিদিন ৬০-৬৫ ট্রাক পেঁয়াজ আমদানি হয়ে থাকে। সরকারি নিষেধাজ্ঞা থাকায় গত ৫ মে থেকে আমদানি বন্ধ রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd