সাতক্ষীরায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ফিচার সাতক্ষীরা সদর সাতক্ষীরা-জেলা

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরায় পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, পেশাগত দক্ষতা এবং শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে রোববার (৫ জুলাই) সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টায় অনুষ্ঠিত প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান।
পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা, শারীরিক সক্ষমতা, টার্নআউট ও সামগ্রিক কর্মদক্ষতা মূল্যায়ন করেন। এ সময় চৌকস ও দক্ষ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। পরে তিনি প্যারেডের সার্বিক মানে সন্তোষ প্রকাশ করে সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবার মান আরও উন্নত করার নির্দেশনা দেন।
মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজা। এ সময় সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মো. আরাফাতসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *