1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নক্ষত্র নিউজ ২৪ এর সম্পাদকমন্ডলীরা - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নক্ষত্র নিউজ ২৪ এর সম্পাদকমন্ডলীরা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২ মে, ২০২২
  • ১০৫ সংবাদটি পড়া হয়েছে

নক্ষত্র নিউজ: সাতক্ষীরা জেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, নক্ষত্র নিউজ ২৪ এর উপদেষ্টা শেখ তহিদুর রহমান ডাবলু, সম্পাদক ও প্রকাশক মোঃ তুহিন হোসেন, প্রধান সম্পাদক মোঃ আবু বক্কার সিদ্দিক হেরা, নির্বাহী সম্পাদক আব্দুল মোমিন ও বার্তা সম্পাদক আজিবর রহমান জেলার সর্বস্তরের মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।
নক্ষত্র নিউজ ২৪ এর সম্পাদকমন্ডলীরা বলেন, এক মাস ব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলিম জাতির জীবনে শান্তি ও আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলিম জাতি নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। এক মাস ব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষা ও সাধনার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন একটি মুহূর্ত। দেশের চলমান ক্রান্তিলগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মাঝে ভাগ করে নিতে হবে।
ঈদুল ফিতরের ভ্রাতৃত্ববোধ শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, নিষ্ঠার সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের ঐক্যবদ্ধ ভালোবাসায় পরিপূর্ণ সমাজ এবং দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করা।
যে যেখানেই যে ভাবেই থাকেন না কেন ঘনিষ্ঠজন, নিকটতম আত্মীয়সহ সবাই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেবেন।
কোন অসহায় ও দুস্থ্য কর্মহীন মানুষ যেন অভুক্ত না থাকে এ জন্য সমাজে যারা বিত্তবান ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাহাতে নিরন্ন অভুক্ত মানুষ ঈদের আনন্দের অংশীদার হতে পারে। নক্ষত্র নিউজ ২৪ এর সম্পাদকমন্ডলীরা আরও বলেন, করোনা মহামারিতে এখন সারাবিশ্বের মানুষের মাঝে বিরাজ করছে নিরানন্দ ও আতঙ্ক। এ অদৃশ্য আততায়ী করোনার ছোবল থেকে মানুষকে রক্ষা করতে আমরা মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করি। সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd