1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালিগঞ্জ প্রেসক্লাবের নতুন সদস্যদের শপথ ও সাধারণ সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালিগঞ্জ প্রেসক্লাবের নতুন সদস্যদের শপথ ও সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ১০৩ সংবাদটি পড়া হয়েছে

আব্দুল কাদের, নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে নতুন সদস্যদের শপথবাক্য পাঠ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় সাধারণ সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান মোফাখ্খারুল ইসলাম নীলু, উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল। এ সময় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু নতুন ১৯ জন সদস্যকে শপথবাক্য পাঠ করান।
এরপর সাধারণ সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি অধ্যাঃ নিয়াজ কওছার তুহিন, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, গোলাম ফারুক (ইউপি মেম্বর)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, নির্বাহী সম্পাদক নারায়ন চক্রবর্তী রাজিব, শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সদস্য জি এম শামসুর রহমান, শেখ লুৎফর রহমান, শেখ আব্দুল হামিদ, প্রভাসক মনিরুজ্জামান মহসীন, গাজী জাহাঙ্গীর কবীর, ডি এম সিরাজুল ইসলাম, মাষ্টার রফিকুল ইসলাম, ডাঃ কেরামত আলী, আশেক মেহেদী, শাওন আহম্মেদ সোহাগ, প্রভাষক সেলিম শাহারিয়ার, ইশারাত আলী, রবিউল ইসলাম, গাজী মিজানুর রহমান, ফরিদুল কবীর, গৌরপদ দাশ, মহিবুল্যাহ, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, বাবলা আহমেদ, শেখ নাজমুল হাসান, শেখ আতিকুর রহমান, মীরাবসু সরকার, শেখ নাজমুল হাসান, শেখ আমজাদ হোসেন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল কাদের প্রমুখ। শান্তিপুর্ণ পরিবেশে অতি গুরুত্বপূর্ণ সাধারণ সভায় বিগত সভার রেজুলেশন পাঠ ও অনুমোদন, প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়ন, নতুন সদস্যের শপথ ও বরণ, সদস্যদের চলতি সনের নবায়নকৃত কার্ডের কপি ও পত্রিকা জমাদান, কমিটির মেয়াদ শেষ হওয়ায় সকলের সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটির মেয়াদ আরও তিনমাস বর্ধিত করাসহ সিদ্ধান্ত গৃহিত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd