1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদান উপলক্ষে প্রশাসনের সংবাদ সম্মেলন - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

তালায় আশ্রয়ন প্রকল্পের ঘর প্রদান উপলক্ষে প্রশাসনের সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ১৩৪ সংবাদটি পড়া হয়েছে

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: ২৬ এপ্রিল সারাদেশের ন্যায় তালা উপজেলার ১৫টি হতদরিদ্র পরিবারকে আশ্রয়ন প্রকল্পের অধিন ৩য় পর্যায়ে জমি সহ ইটের পাকা ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর উদ্বোধন কার্যক্রম অবহিত করার লক্ষ্যে তালা উপজেলা প্রশাসন সংবাদ সম্মেলনের আয়োজন করেন। রোববার (২৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস।
এসময় তিনি জানান, তালা উপজেলায় ৪টি পর্যায়ে ৩১০জন হতদরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের অধিন বসত ঘর পাচ্ছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ইতোমধ্যে ১৯৫ টি পরিবারের মাঝে খাস জমির বন্দোবস্ত দলিল সহ ঘর হস্তান্তর করা হয়েছে। ৩য় পর্যায়ে ১৫টি ঘর আগামী ২৬ এপ্রিল হস্তান্তর করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তালা উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীতে যুক্ত হয়ে ঘর হস্তান্তর উদ্বোধন করবেন। এছাড়া তালা উপজেলার আরও ১০০ হতদরিদ্র পরিবারের জন্য জমি ক্রয় করে উক্ত প্রকল্পের অধিন ঘর নির্মান চলমান আছে। ঘরগুলো নির্মান সম্পন্ন হলে ৪র্থ পর্যায়ে তা আনুষ্ঠানিক ভাবে মাঝে হস্তান্তর করা হবে। উক্ত সংবাদ সম্মেলনে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, খলিলনগর ইউপি চেয়ারম্যান সাংবাদিক প্রণব ঘোষ বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd