1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
চুকনগরে ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

চুকনগরে ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

চুকনগর(খুলনা)প্রতিনিধি: চুকনগর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ।শুক্রবার রাতে চুকনগরের একটি আবাসিক হোটেল ও থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া বলেন,গোপন সংবাদের ভিত্তিতে তিনি নিজে থানার পরিদর্শক (তদন্ত),মাসুদুর রহমান,পরিদর্শক (অপরেশন)ইমদাদুল হক এবং মাগুরাঘোনা ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক এস এম হাবিবুল্লাহ’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ চুকনগর বাসষ্ট্যান্ডের নিউ সুন্দরবন আবাসিক হোটেলের ১২ নং কক্ষে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করা হয়।এরা হল, ডুমুরিয়া থানার শোভনা (পশ্চিম পাড়া) গ্রামের সাইফুল শেখের পুত্র আল আমীন (২৪),ধামালিয়া গ্রামের সোহেল বিশ্বাসের পুত্র সাইফুল ইসলাম (১৯) এবং আমডাঙ্গা (মিকশিমিল) গ্রামের রাসেল শেখের পুত্র রায়হান শেখ (২০)।এসময় তাদের কক্ষ তল্লাশী করে গ্রিল কাটার ২টি বড় কাতারি, লোহার বড় হাতুড়ি,রামদা, ছুরি, লোহার রডসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।তাদের স্বিকারোক্তি মোতাবেক থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই দলের আরও ৪ সদস্যকে আটক করা হয়। তারা হল, রুদাঘরা গ্রামের মৃত আজিজ মোড়লের পুত্র সবুজ মোড়ল (৩০),খরসংগ গ্রামের আবুবকর সরদারের পুত্র ইয়াসিন সরদার ওরফে তরিকুল সরদার (১৯), হান্নান মোল্যার পুত্র আল আমীন (২৮) এবং মৃত অনিল ভট্টাচার্য্যরে ছেলে ভোলা ভট্টাচার্য্য (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে স্বিকার করেছে যে, শুক্রবার রাতেই মিকিশিমিল গ্রামের অমিতাভ মূখার্জির বাড়িতে ডাকাতির পরিকল্পনা করছিল তারা।ওই বাড়িতে ইতোপূর্বে আরও দুইবার ডাকাতি করতে গিয়েও লোক জানাজানি হওয়ার কারনে ফিরে এসেছে বলেও জানিয়েছে তারা।এব্যাপারে মাগুরাঘোনা ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক এস এম হাবিবুল্লাহ বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।গতকাল আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd