1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেলো ৫৫ জন - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেলো ৫৫ জন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে

নক্ষত্র নিউজ ডেস্ক : সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবলে (টিআরসি)নিয়োগ পরীক্ষা-২০২২ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে নতুন ৫৫ জন কনস্টেবলের নাম ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। নারী পুরুষ কনস্টেবলের মধ্যে ২৯ জন সাধারণ, পোষ্য কোটার ৪ জন, মুক্তিযোদ্ধায় ১৪ জন ।বুধবার (২০ এপ্রিল) বিকাল ৪টায় সাতক্ষীরা পুলিশ লাইনস্ ড্রিল শেড মিলনায়তনে এই ফলাফল ঘোষণা করা হয়।জেলা পুলিশ সূত্রে জানাযায়, প্রাথমিকভাবে অনলাইনে ১হাজার ৬০ জন নতুন কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় আবেদন করে। আবেদন কারীদের মধ্য থেকে বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্ত ভাবে ৪৩৬ জন অংশগ্রহণ করে, ১৭৯ জন পাশ করে। পরে চূড়ান্ত ফলাফলে নতুন ৫৫ জন কনস্টেবল কে নিয়োগ দেওয়া হয়। এবং ৭জনকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে।নতুন কনস্টেবল নিয়োগে ১ম হয়ে চাকুরী পাওয়া মো: শহিদুজ্জামান নাঈম বলেন, আমি খুবই খুশি।কোন টাকা ছাড়াই আমি কনস্টেবলে নিয়োগ পেয়েছি।
নতুন কনস্টেবল নিয়োগে মুক্তিযোদ্ধার কোটায় চাকুরী পাওয়া রানুমা খাতুন বলেন, স্বচ্ছতা ভিত্তিতে চাকুরী মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশের চাকুরী পেয়েছি। সে জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে ধন্যবাদ।নতুন কনস্টেবল নিয়োগে সাধারণ কোটায় চাকুরী পাওয়া দিনমজুর মো: রশিদ মোড়লের মেয়ে মোছা. মুক্তা পারভীন বলেন, দিনমজুর পরিবারের সন্তান। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল একদিন পুলিশে চাকুরী করবো। আজ সেই স্বপ্ন পুরন হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd