1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
নলতা হাইস্কুলের দরিদ্র এস এস সি পরীক্ষার্থীদের ডা: আ: ওহাব কর্তৃক আর্থিক সহায়তা প্রদান - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

নলতা হাইস্কুলের দরিদ্র এস এস সি পরীক্ষার্থীদের ডা: আ: ওহাব কর্তৃক আর্থিক সহায়তা প্রদান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা হাইস্কুলের ২০২২ সালের এস এস সি পরীক্ষার্থীদের মধ্যে মেধাবী, দরিদ্র ও অসহায় ১৩ জন পরীক্ষার্থীকে ফরম ফিলাপে অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক ডা: এস এম আব্দুল ওহাব কর্তৃক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ১৮ এপ্রিল সোমবার বেলা ১ টায় নলতা হাইস্কুলের আইসিটি রুমে অনুষ্ঠিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোনায়েম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য কাম ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্জ ডা: আকছেদুর রহমান। সহকারী শিক্ষক পরিতোষ চক্রবর্তীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নলতা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা: আবুল ফজল মাহমুদ বাপী, অত্র হাইস্কুলের শিক্ষক মো. হাবিবুল্যাহ, আহ্ছান কবীর টুটুল,মো. মাহাবুর রহমান, মো. মিজানুর রহমান প্রমূখ।
খুলনা সিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা: আব্দুল ওহাব কর্তৃক ১৩ জন এস এস সি পরীক্ষার্থীকে ২০,৪০০ শত টাকা এবং নলতা শরীফের বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বদরুল আহছান বাবু প্রদত্ত ১ জনের ১৫০০ শত টাকা সহ মোট ১৪ জন এস এস সি পরীক্ষা ২০২২ এর ফরম ফিলাপে আর্থিক সহযোগিতা প্রাপ্ত বিদ্যালয়ের মেধাবী, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীরা হলো-
ফারহানা আক্তার (পূর্বনলতা), ফারহানা সুলতানা (ভাড়াশিমলা), জান্নাতুল লামিয়া শেখ (কাজলা), শাকিলা খাতুন (নলতা শরীফ), রিতা পারভীন ও মো.আসলাম আলী (মাঘুরালী), শেখ রবিউল ইসলাম ও প্রান্ত মল্লিক (কাশিবাটী), মো: আব্দুল্লাহ আল মাহমুদ (নলতা শরীফ), মো: ইকরামুল ইসলাম (সেহারা), মো: ইসমাইল হোসেন (সাংবাড়ীয়া), অচিন্ত সরকার (ঘোনা), সোনালী স্বর্ণকার (নলতা স্বর্ণকারপাড়া) এবং আলফাজ (নলতা শরীফ)।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd