1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
অদম্য বিশ্বাস নিয়ে চেষ্টা করা হলে ভাল কিছু করা সম্ভব- মমিনুল ইসলাম - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

অদম্য বিশ্বাস নিয়ে চেষ্টা করা হলে ভাল কিছু করা সম্ভব- মমিনুল ইসলাম

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ১১৬ সংবাদটি পড়া হয়েছে

আশাশুনি ব্যুরোঃ আশাশুনি উপজেলার বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলে আইন শৃংখলা ও নৈতিকতা বিষয়ক বিশেষ ক্লাস পরিচালনা করা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) বেলা ১১ টায় স্কুলের ৩য় তলায় হল রুমে এ ক্লাস পরিচালনা করা হয়।
স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মচারী ও সাংবাদিকদের অংশ গ্রহনে ক্লাসে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন, প্রধান অতিথি আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)। ওসি মমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, সাহস আর বিশ্বাসের ঘাটতির কারনে শিক্ষার্থীরা প্রত্যাশিত ভাল করতে পারেনা। অদম্য বিশ্বাস নিয়ে চেষ্টা করা হলে ভাল কিছু করা সম্ভব। আমরা আল্লাহ প্রদত্ব ব্রেনের ৭% এর বেশি ব্যবহার করিনা। সবার মেধা আছে। বিশ্বাস, সাহস ও চেষ্টা না থাকলে মেধার বিকাশ ঘটেনা। মানুষ মাত্রই কৌতুহলি, কোন কিছু নিষেধ করলে তারা সেটাই করতে চায়। তার মধ্যে কি আছে জানার জন্য আগ্রহী হয়ে ওঠে। খারাপ কৌতুহল ও আগ্রহ দমন করতে হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তোমাদের বয়সের এ সময়টাই জীবন গড়ে তোলার সময়। বাল্য বিবাহের কুফল সম্পর্কে তোমাদেরকে ভালভাবে জানতে হবে। অল্প বয়সে বিয়ে হলে সংসার টেকেনা। সন্তান নেওয়া হলে মা ও সন্তানের শারীরিক ও মানসিক ক্ষতি হয়ে থাকে। সন্তান পুষ্ট হয়না। এজন্য তিনি সকলকে বাল্য বিয়ের অভিশাপ থেকে মুক্ত থাকার আহবান জানান। অসৎ সঙ্গ থেকে দূরে থাকতে হবে। পিতা-মাতা, শিক্ষকদের কথা মানতে হবে। তোমরা এমন কাজ করবে যা শুনলে মানুষ ঘৃণা করে। তোমাদের কাজের জন্য পিতা-মাতা, শিক্ষকদের মাথা নিচু হয়ে যায় তেমন কাজ কখনোই করার চিন্তা মাথায় আনবে না। কোন রকমের সহযোগিতার প্রয়োজন হলে তিনি থানাকে অবহিত করার আহবান জানান। স্কুলের প্রধান শিক্ষক দাউদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক-প্রভাষক মন্ডলী, আশাশুনি প্রেসক্লাব ও বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd