1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ‘বাল্য বিবাহকে লাল কার্ড’ শীর্ষক ক্যাম্পেইন - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরায় ‘বাল্য বিবাহকে লাল কার্ড’ শীর্ষক ক্যাম্পেইন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ১১১ সংবাদটি পড়া হয়েছে

সাতক্ষীরা সদর প্রতিনিধি: সাতক্ষীরায় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘বাল্য বিবাহকে লাল কার্ড’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) সাতক্ষীরা পৌর শহরের বাঁকাল ইসলামপুর মাঝের পাড়া ফুটবল মাঠে ‘বাল্য বিবাহ জীবন থেকে জীবন কেড়ে নেয়’ প্রতিপাদ্যে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই ক্যাম্পেইনের আয়োজন করে।
ক্যাম্পেইনে সাতক্ষীরা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।
বারসিকের সহকারী প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজানের সঞ্চালনায় ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান ও বাজুয়ারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গনি আসাদ।
আরও বক্তব্য রাখেন শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সংগঠক এস এম হাবিবুল হাসান, বারসিকের যুব সংগঠক মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় অভিভাবক লাভলু রহমান, শিক্ষার্থী ফারজানা, মনিরা ও শিলা।
ক্যাম্পেইনে বাল্য বিবাহের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরে বলা হয়, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যত। মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে এবং ২০ বছরের আগে সন্তান নেওয়া থেকে বিরত থাকতে হবে। মেয়েরা পরিবারের বোঝা নয়। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও আত্মনির্ভর করে তুলতে হবে। তাহলেই বাল্য বিবাহের ঝুঁকি কমবে।
এসময় কিশোরীদের লাল কার্ড প্রদান করে বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহবান জানানো হয়। পরে কিশোরীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd