1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সরকারি কেবিএ কলেজে অনার্স ৪র্থ বর্ষের ভাইভা ও কিছু স্মৃতিকথা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সরকারি কেবিএ কলেজে অনার্স ৪র্থ বর্ষের ভাইভা ও কিছু স্মৃতিকথা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো: সাতক্ষীরা-মুন্সীগঞ্জ মহাসড়কের দেবহাটা উপজেলার সখীপুরে প্রধান সড়কের পাশে নান্দনিক পরিবেশে অবস্থিত সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ। প্রয়াত কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও জমিদাতা আলহাজ্জ মো.আব্দুল মজিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নানামুখী সহযোগিতায় ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত কলেজটি সরকারিকরণ হয় ২০১৮ সালে।
কলেজটিতে অনার্স চালু আছে ৬ টি বিষয়ে (ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং প্রাণিবিদ্যা)। এছাড়াও কলেজটিতে চালু আছে- এইচএসসি বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা, মানবিক ও বি.এম শাখা। স্নাতক পর্যায়ে চালু আছে- বিএ, বিবিএ, বিবিএস ও বি-এসসি।
কলেজটির আরো আছে- বিজ্ঞান ভবন,শেখ রাসেল ডিজিটাল ল্যাব, আইসিটি মাল্টিমিডিয়া ক্লাস রুম, লাইব্রেরি, বঙ্গবন্ধু কর্ণার,সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ জামে মসজিদ, গেস্ট রুম, সান বাঁধানো বিশাল পুকুর, ফুটবল মাঠ, রোভার ডেন সহ নানা স্থাপনা ও নান্দনিক পরিবেশ। তবে বিগত সময়ে ৩/৪ টি বিষয়ে অনার্স ৪র্থ বর্ষের ভাইভার কেন্দ্র হলেও এবছর প্রাণিবিদ্যা ব্যতীত অবশিষ্ট ৫ টি বিষয় অনার্স ৪র্থ বর্ষের ভাইভার কেন্দ্রও ঐতিহ্যবাহী কলেজটি। এরই অংশ হিসেবে ২৭ মার্চ ২০২২ রবিবার ছিল সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ব্যবস্থাপনা ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের ও আগত সীমান্ত আদর্শ কলেজের ব্যবস্থাপনা অনার্স ফাইনাল বর্ষের ভাইভা কেন্দ্র সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ।
বহি:পরীক্ষক ছিলেন সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ও সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক। মৌখিক পরীক্ষা শেষে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের ব্যবসায় শিক্ষা ও মানবিক ভবনের সামনে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও ইংরেজি বিভাগীয় প্রধান মোল্লা সাবীর হোসেন, কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো.রিয়াজুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আলহাজ্জ মো.আব্দুল মজিদ, ব্যবস্থাপনা বিভাীয় প্রধান শেখ মিজানুর রহমান, একই বিভাগের সিনিয়র প্রভাষক মো.মনিরুজ্জামান (মহসিন), প্রভাষক মো.রোকনুজ্জামান, প্রভাষক মো.আনোয়ার সিদ্দিকী সহ সরকারি কেবিএ কলেজের ব্যবস্থাপনা ৪র্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ।আমরা সবাই থাকলেও এমন মুহূর্তে একজনের অনুপস্থিতি সকলকে বড়ই পীড়া দেয়। তিনি হলেন ক্ষণজন্মা কর্মবীর, ১০ ফেব্রুয়ারি আমাদের থেকে একেবারে হারিয়ে যাওয়া সুমিষ্টভাষী ব্যক্তিত্ব, কলেজ শিক্ষক পর্ষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মো.মইনুদ্দিন খান(৫৮)। তবে এই অকাল প্রয়াত মানুষটির জন্য ভাইভা অনুষ্ঠানে আপ্যায়ন করানোর সাধ্য কারো না থাকলেও সকল সময় যার যার অবস্থানে অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে শোককে শক্তিতে পরিণত করার তৌফিক দান করেন।
সাথে সকলে আরো দোয়া করি মাত্র ৪৭ বছর বয়সে ২২ জুন ২০২১ সালে আমাদের ছেড়ে চলে যাওয়া প্রাণ চাঞ্চল্য অফিস সহায়ক মো.মামুন ইসলাম মাওলার জন্য।
পাশাপাশি আরো দোয়া কামনা করি- মহান আল্লাহ যেন আমাদেরকে করোনামুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে আগের চেয়ে আরো ভালোভাবে লেখাপড়ার সুযোগ দান করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd