1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ এবং নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট চত্বরে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আবদুল কুদ্দুস সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, আমাদের অনেক কষ্টে অর্জিত এ স্বাধীনতা। ভারত আমাদের প্রতিবেশি রাস্ট্র। যুক্তিযুদ্ধে তারা আমাদের অনেক সহযোগিতা করেছে। তাদের এ ঋণ কখনও শোধ করা যাবেনা। বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে ৫০ বছর পিছিয়ে নিয়ে গিয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পিতার অসমাপ্ত কাজ শেষ করে আজ বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিনত করেছেন। আমাদের নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। যারা দেশের স্বাধীনতা চাইনি সেই স্বাধীনতা বিরোধী চক্র আজো চক্রান্ত করে যাচ্ছে। এদেরকে প্রতিহত করতে হবে।” বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মহানন্দ মজুমদার, চীফ ইন্সট্যাক্টর (ননটেক) ড. এম.এম নজমুল হক, চীফ ইন্সট্যাক্টর ইলেকট্রনিক্স প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ, চীফ ইন্সট্যাক্টর আরএসি প্রকৌশলী কল্লোল রায়, কম্পিউটার বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, বিপ্লব কুমার দাস, লাবসা ইউনিয়ন আ.লীগের সভাপতি এড. মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, ইউপি সদস্য কাজী মনিরুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ট্যুরিজম বিভাগীয় প্রধান এবিএম সিদ্দিক আলী। সকালে খুলনা রোড মোড়ে ও সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের ক্যাম্পাসের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পূষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টে খেলা-ধূলার পুরস্কার বিতরণ করা হয়। এসময় সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd