1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
একই দিনে দুই পেসারের হ্যাটট্রিক - আজকের সাতক্ষীরা দর্পণ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

একই দিনে দুই পেসারের হ্যাটট্রিক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৯০ সংবাদটি পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ক্রিকেটে উইকেটের হ্যাটট্রিক দুর্দান্ত এক ঘটনা। কদাচিৎ দেখা মেলে তার। হ্যাটট্রিকের নৈপুণ্য দেখানো বোলার রেকর্ডবুকে জ্বলজ্বল করতে থাকেন। আর একই দিনে দেখা মিলল দুটি হ্যাটট্রিক! আর এ অনন্য রেকর্ড দুটি করলেন দুই কিউই বোলার! ক্রিকেট ইতিহাসের জন্য এ ঘটনা বিরলই বটে। অবশ্য রেকর্ড দুটি ভিন্ন ভিন্ন ম্যাচের। ইংল্যান্ডের ঘোরায়া লিগ টি-টোয়েন্টি ব্লাস্টে শুক্রবার রাতে দুটি ভিন্ন ভিন্ন ম্যাচে হ্যাটট্রিক হয়েছে।
এদিন ইয়র্কশায়ারের হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন কিউই পেসার লকি ফার্গুসন। ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন ফার্গুসন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে হয়ে খেলেন এ তারকা পেসার। একইদিনে টি-টোয়েন্টি ব্লাস্টের অন্য ম্যাচে কেন্টের হয়ে সুররেইয়ের বিপক্ষে হ্যাটট্রিক করেন লকি ফার্গুসনের স্বদেশি অ্যাডাম মিলনে।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেন ফাস্ট বোলার অ্যাডাম মিলনে। মিলনের দুর্দান্ত হ্যাটট্রিকে তার দল ১১ রানের ব্যবধানে জয় পেয়েছে। ৪ ওভার করে ৩৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন মিলনে। অন্যদিকে শেষ ওভারে হ্যাটট্রিক নিয়ে দলকে ৯ রানে জয় এনে দেনে লকি ফার্গুসন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd