1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালা বাজার মডেল স. প্রা. বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তালা বাজার মডেল স. প্রা. বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক অবস্থার উন্নয়নের লক্ষে তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের উদ্যোগে, মঙ্গলবার (২২ মার্চ) বিকালে বিদ্যালয় চত্বরে সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য এবং অত্র বিদ্যালয়ের সাবেক কৃত্বি ছাত্র অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সাতক্ষীরা জেলা বাকশিস সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ সাইফুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান ও রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর আবু তাহের।
বিদ্যালয়ের শিক্ষক শেখ মো. জাহাঙ্গীর ও এসএমসি’র সহ-সভাপতি বি.এম. জুলফিকার রায়হান’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে অভিভাবক প্রতিনিধি উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সঞ্জয় বিশ্বাস, অধ্যাপিকা দিপ্তী মন্ডল, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের সাবেক সভাপতি মীর মহাসিন হোসেন এবং উপজেলা শ্রমিকলীগ সভাপতি আব্দুল জব্বার প্রমুখ বক্তৃতা করেন। এরআগে শুভেচ্ছা বক্তৃতা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও ভবন সহ অবকাঠামোর দ্রুত উন্নয়নে সার্বিক সহযোগীতা প্রদানের নিশ্চয়তা দেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd