1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পবিত্র রমজান উপলক্ষে সাতক্ষীরায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

পবিত্র রমজান উপলক্ষে সাতক্ষীরায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ১০২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে সারা দেশে নিন্ম আয়ের ১ কোটি পরিবারের নিকট টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। রবিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টিসিবির এই পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সাতক্ষীরা জেলায় ৭৩,৭৯৭টি পরিবারকে সাশ্রয়ী মূল্যে টিসিবির বিভিন্ন ভোগ্যপন্য বিক্রয় করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল প্রমুখ। পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের তৈরী করে দেওয়া তালিকা অনুযায়ী সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্ড বিতরন করা হয়। সাতক্ষীরা পৌর এলাকা ছাড়াও সদর উপজেলার ১৪টি ইউনিয়নে টিসিবির ভোগ্যপন্য বিক্রয় করা হয়েছে। প্রতি কার্ডের বিপরীতে ৪৬০ টাকা মূল্যে কার্ড ধারীরা ২ কেজি চাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল ক্রয় করতে পারবেন। সাশ্রয়ী মূল্যে টিসিবির এই পন্য ক্রয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকাগুলিতে মানুষের প্রচুর ভিড় লক্ষ্য করা যায়। দুই দফায় টিসিবির সাশ্রয়ী এই খাদ্যপণ্য বিক্রয় করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ কার্যক্রম কয়েকদিন ধরে চলবে এবং প্রথম দফায় সাতক্ষীরা পৌরসভা ও সদরের ১৪টি ইউনিয়নে মোট ১৭ হাজার ১৪৪টি পরিবার এই সুবিধা পাবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd