1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার নাংলায় সাবেক ক্রিকেটারদের অংশগ্রহনে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার নাংলায় সাবেক ক্রিকেটারদের অংশগ্রহনে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৬৫ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলার নাংলা ফুটবল মাঠে উপজেলার বিভিন্ন এলাকার সাবেক ক্রিকেটারদের অংশগ্রহনে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ, ২০২২ ইং তারিখ সকালে উক্ত খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। খেলা আয়োজন কমিটির আহবায়ক সাঈদ আনোয়ারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বাবলু, প্রধান শিক্ষক আহমেদ শরীফ ইকবাল, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলী, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, দেবহাটা রিপোটার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, ব্যবসায়ী ফজলুর রহমান, সাইদুল বাশার চঞ্চল, অনিক ফাউন্ডেশনের পরিচালক আবু সাঈদ প্রমুখ। উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহন করে ইয়াছিন একাদশ ও অন্যদিকে অংশগ্রহন করে খায়রুল ইসলাম রুবেল একাদশ। খেলায় ইয়াছিন একাদশ জয়লাভ করে। পরে দ্বিতীয় খেলায় একদিকে অংশগ্রহন করে বিশ^জিত একাদশ ও অন্যদিকে অংশগ্রহন করে সবুজ একাদশ। বিশ^জিত একাদশ জয়লাভ করে। এমন একটি খেলার আয়োন করায় এলাকাবাসী আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd