1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনির গুনাকরকাটি দরবার শরীফে ফাতেহা শরীফ শুরু সোমবার - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনির গুনাকরকাটি দরবার শরীফে ফাতেহা শরীফ শুরু সোমবার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১১৬ সংবাদটি পড়া হয়েছে

খায়রুল ইসলাম/ ফয়সাল হাবিব:

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ঐতিহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া আজিজীয়া দরবার শরীফে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে হযরত গাওছুল আযম খুলনবী (রহঃ) এর ওরছ শরীফ ও হযরত শাহ মাওলানা মুহাম্মাদ আবদুর রহীম নকশবন্দী মোজাদ্দেদী খুলনবী (রহঃ) এর ফাতেহা শরীফ সোমবার ১৪ই মার্চ (সোমবার) থেকে শুরু হবে। ওরছ ও ফাতেহা শরীফ উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। ঐদিন আছর বাদ খানকাহ শরীফে পবিত্র কুরআন মাজীদ তেলাওয়াতান্তে নায়েবে সায়্যিদুল মুরছালীন গওছুল আযম আলহাজ্ব হযরত মাওলানা শাহ আব্দুল আজীজ নকশবন্দী মুজাদ্দেদী খুলনবী (রহঃ) এর পবিত্র ওরছ শরীফের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর এশার নামাজের পর মীলাদে সায়্যিদুল মুরসালীন (সঃ) ও রাতে হযরত গাওছুল আযম খুলনবী (রহঃ) এর ওরছ শরীফ অনুষ্ঠিত হবে। উক্ত ওরছ শরীফে দেশের বিভিন্ন খ্যাতিমান আলেম ও ওলামা আলোচনা করবেন। পরদিন ১৫ই মার্চ (মঙ্গলবার) ফজর নামাজের পর মাহবূবে রহমাঁ, পীরে পীরাঁ, মুজাদ্দেদে যমাঁ আলহাজ্ব হযরত মাওলানা শাহ আব্দুর রহীম নকশবন্দী মুজাদ্দেদী খুলনবী (রহঃ) এর জন্য খতমে কুরআন পাঠ ও ফাতেহা শরীফ শেষে আখেরী মোনাজাত এর মাধ্যমে সওয়াব বখশান এবং তাবারক বিতরণের মধ্য দিয়ে ওরছ ও ফাতেহা শরীফ এর মূল আনুষ্ঠানিকতা শেষ হবে বলে জানাগেছে। উক্ত ওরছ ও ফাতেহা শরীফ পরিচালনা করবেন, হযরত গাওছুল আযম খুলনবী (রহঃ) এর আওলাদ হযরতুলহাজ্ব আল্লামা খাজা শফিক আহমদ আজীজি নকশবন্দী মুজাদ্দেদী (মাঃ জিঃ আঃ)। কোভিড-১৯ এর কারণে সকলের জন্য মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ওরছ ও ফাতেহা শরীফে উপস্থিত হওয়ার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd