1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
পাটকেলঘাটার কাপাশডাঙ্গায় পুশকৃত গলদা চিংড়ি জব্দ, জরিমানা আদায় - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাটকেলঘাটার কাপাশডাঙ্গায় পুশকৃত গলদা চিংড়ি জব্দ, জরিমানা আদায়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৭২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার পাটকেলঘাটার কাপাশডাঙ্গায় একের পর এক হানা দিলেও থামছে না চিংড়ি মাছে জেলি পুশ করা। গতকাল ৯ মার্চ বিকালে পাটকেলঘাটার কাপাসডাঙ্গা গ্রামের বিশ্বজিৎ মন্ডলের বাড়িতে কতিপয় ব্যক্তি বিদেশে রপ্তানির উদ্দেশ্যে সংগৃহীত চিংড়ি মাছে জেলি পুশ করার সময় পাটকেলঘাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পুশকৃত অনুমান ১০০ কেজি চিংড়ি মাছ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তালা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে তালার নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুশকৃত চিংড়ি মাছ বিনষ্ট করে মাটিতে পুতে ফেলেন। অপরাধীদের সনাক্ত করে আইন আমলে আনার প্রচেষ্টা অব্যাহত আছে।
এদিকে পাটকেলঘাটা নগরঘাটা ইউনিয়েন কাপাসডাঙ্গা গ্রামে পুশকৃত গলদা চিংড়ি জব্দ করা হয়। চিংড়ি মাছে পুশ করার অপরাধে একজন মৎস্য ব্যবসায়ীকে জরিমানা করা হয়। দীর্ঘদিন ধরে কাপাসডাঙ্গা গ্রামের বীরেন্দ্রনাথ সরকারের ছেলে প্রকাশ সরকার বিদেশে রপ্তানির উদ্দেশ্যে চিংড়িতে অপদ্রব্য পুশ করে আসছিল। ৮ মার্চ মঙ্গলবার গোপন সংবাদ ভিত্তিতে পাটকেলঘাটা থানার এসআই রিপন তার ফোর্স নিয়ে প্রকাশ সরকারের বাড়িতে গলদা চিংড়িতে জেলি পুশ করার সময় হাতেনাতে গ্রেপ্তার করেন। এ সময় পানি, তরল ফিটকিরি ও জেলি পুশকৃত ৪০ কেজি গলদা চিংড়ি এবং ইনজেকশন সিরিঞ্জ ও জেলিসহ বিভিন্ন বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন। পরবর্তীতে তালা উপজেলার মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলির উপস্থিতিতে তালা উপজেলার নির্বাহী অফিসার পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এই ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পুশকৃত গলদা চিংড়ি মাছ আগুনে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd