1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনির গুনাকরকাটি খানকাহ্ শরীফে ৯৯তম বার্ষিক ওরছ শুরু আগামীকাল - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

আশাশুনির গুনাকরকাটি খানকাহ্ শরীফে ৯৯তম বার্ষিক ওরছ শুরু আগামীকাল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ১০৬ সংবাদটি পড়া হয়েছে

খায়রুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের ঐতিহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া খায়রিয়া আজিজীয়া দরবার শরীফে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে বাৎসরিক ৯৯ তম ওরছ ও ফাতেহা শরীফ আগামীকাল (বুধবার) থেকে শুরু হবে। ওরছ ও ফাতেহা উপলক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। পবিত্র রওজা শরীফে হরেক ধরনের আলোর ঝলকানি আর রওজা শরীফ প্রাঙ্গণে বহুবিধ ফুলে সুশোভিত আর সুগন্ধ ছড়িয়ে জানান দিচ্ছে ঐতিহ্যবাহী গুনাকরকাটি খানকাহ্ শরীফের শরীফের সুগন্ধির আবহ। দেশ বিদেশের বহু এলাকা হতে ভক্ত, দর্শনার্থীদের পদভারে প্রকম্পিত এবং উজ্জীবিত হয়ে আছে খানকাহ্ শরীফ। দেশের সব প্রান্ত হতে দলে দলে লোক আসছে খানকাহ্ শরীফে। এছাড়াও সুবিশাল সামিয়ানা, গেট, প্যান্ডেল, আলোক উজ্জ্বল আভার বিচ্ছুরনে খানকাহ্ শরীফ অভাবনীয় ভাবে সেজেছে। গত কয়েক দিন যাবত খানকা শরীফের আশেপাশের এলাকার গ্রামগুলোতে আত্মীয়-স্বজনদের পদভারে প্রকম্পিত বিস্তীর্ণ জনপদ। সেই সাথে ওরস ও ফাতেহা শরীফ উপলক্ষ্যে মাসব্যাপী মেলার জন্য বহুবিধ পণ্যসামগ্রী নিয়ে বসেছে ছোট বড় দোকান। মনোহরী হতে শুরু করে ঘরগৃহস্থলী, ইলেট্রনিক্স, বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী শোভা পাচ্ছে এখানে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক বাহিনীর পক্ষ থেকে ওরস ও ফাতেহা শরীফ উপলক্ষ্যে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা। হযরত গাওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী দেহলবী (রহঃ) ও গওছুল আযম নকশবন্দী মোজাদ্দেদী খুলনবী (রহঃ) এর ওরস ও ফাতেহা শরীফে প্রধান মেহমান ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রাঃ) এর ৪১তম আওলাদ, মুজাদ্দিদে আলফেসানী (রহঃ) এর ১৩তম আওলাদ, দিল্লীর হযরত গাওছুল আযম দেহলবী (রহঃ) এর দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন, নূরে চশমে হযরতে ইমামে রব্বানী, গুলেবাগে মুজাদ্দেদী আলহাজ্ব হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (মাঃজিঃ) মঙ্গলবার দুপুরে দিল্লী থেকে এসে পৌছেছেন। আজ (বুধবার) রাতে পবিত্র ওরস উপলক্ষে দেশ ও বিদেশের বিভিন্ন আলেম ওলামা বক্তব্য রাখবেন। আগামীকাল (১০ মার্চ) বৃহস্পতিবার ফজর নামাজের পর ফাতেহা শরীফ শেষে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ওরছ ও ফাতেহা শরীফ এর মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে মুরিদান ও আশেকান ভক্তবৃন্দ ইতোমধ্যে ওরছ ময়দানে এসে পৌছেছেন এবং এখনো সব গ্রোত মিশে আছে খানকা শরীফে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd