1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালত অভিযান, টিসিবি’র পণ্য জব্দ,ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা, জরিমানা - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালত অভিযান, টিসিবি’র পণ্য জব্দ,ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা, জরিমানা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৯৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ টিসিবি’র ভোজ্যতেল জব্দ করা হয়েছে। এঅভিযোগে ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে মুল্য তালিকা না টাঙানো,অস্বাস্থ্যকর খাবার পরিবেশনাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে শহরের অদূরে কদমতলা বাজারসহ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,সাতক্ষীরার সহকারি পরিচালক নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের অদূরে কদমতলা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন ও সজীব তালুকদারে সমম্বয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মুল্য তালিকা না টাঙানোর অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয় কদমতলা বাজারে টিসিবি’র ডিলার সিরাজুল ইসলামকে। পরে অভিযান চালানো হয় মেসার্স মায়ের দান এন্টারপ্রাইজে। সেখানে ২লিটারের ২শ’০৭ বোতল টিসিবি’র ভোজ্যতেল ও টিসিবি’র ভোজ্যতেলের ২শ’ খালি বোতল রাখার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক আমজাদ হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা ও ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। নাজমুল হাসান আরও জানান,কদমতলা বাজারে অভিযান পরিচালনার পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একক অভিযান পরিচালিত হয়। অভিযানে ডিপফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস একসাথে রাখা ও মুল্য তালিকা না থাকার অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয় শহরের হাটের মোড় এলাকায় অবস্থি ঠিকানা হোটেলকে। এছাড়া মিষ্টি তৈরিতে সাইট্রিক এসিড ও স্যাকারিন মেশানোর অভিযোগ ২ হাজার টাকা জরিমানা করা হয় বাঙ্গালের মোড় এলাকায় অবস্থিত আল আমিন হোটেলকে। সমগ্র অভিযানে তিনিসহ ক্যাবের প্রতিনিধি সাকিবুর রহমান বাবলা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd