1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় পরকীয়ার জের ধরে স্বামীকে শ্বাসরোঁধ করে হত্যার অভিযোগ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় পরকীয়ার জের ধরে স্বামীকে শ্বাসরোঁধ করে হত্যার অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১৩৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পরকীয়ার জের ধরে স্বামীকে শ্বাসরোঁধ করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে। পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামে বুধবার ভোররাতের কোনো এক সময়ে এঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য, স্ত্রীর প্রেমিক ও ছেলেকে আটক করেছে। আটককৃতরা হলেন, স্ত্রী রেহেনা খাতুন (৩৫),ছেলে সাগর হোসেন (১৮) ও যশোরের বেনাপোলের গোলাম রাব্বি (৩০)। মারা যাওয়া ব্যক্তির নাম গোলাম মোড়ল (৪০)। তিনি নগরঘাটা গ্রামের মোহাম্মদ মোড়লের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম মোড়ল ও রেহেনা খাতুন দম্পত্তির ২ ছেলে সাগর হোসেন (১৮) ও সাব্বির হোসেন (১৫)। আত্মীয়তার সম্পর্ক ধরে যশোরের বেনাপোলের বাসিন্দা গোলাম রাব্বির (৩০) সাথে রেহেনা খাতুনের পরকীয়া সম্পর্কের গুঞ্জন রয়েছে। বুধবার রাতে গোলাম রসুলদের বাড়িতে আত্মীয়তার সুবাদে গোলাম রাব্বি ছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। স্থানীয়রা ধারণা করছেন,গোলাম মোড়লের গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোঁধ করে হত্যা করা হয়েছে। রেহেনা খাতুনের সাথে পরকীয়া সম্পর্কের জের ধরে গোলাম মোড়লকে হত্যা করা হতে পারে বলে ধারণা তাদের।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন রায় জানান,খবর পেয়ে পুলিশ বুধবার সকালে ঘটনাস্থলে পৌছে গোলাম রসুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের পরে মারা যাওয়ার কারণ জানা যাবে। তবে সুরতহাল রিপোর্টে গলায় মোটা দড়ি পেচানো দাগ রয়েছে। এঘটনায় থানায় এখনো মামলা হয়নি বলে জানান ওসি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd