1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৪তম বার্ষিক সাধারণ সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কলারোয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৪তম বার্ষিক সাধারণ সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ১১৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিরিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ফেব্রয়ারী) সকাল ১১টার দিকে এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া ইউসিসিএ লিঃ এর সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ অফিসার অমল কুমার সরকার, উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এসএমএ সোহেল, সাবেক ইউসিসিএ লিঃ এর সভাপতি মশিয়ার রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ইউসিসিএ লিঃ এর ব্যবস্থাপনা কমিটির সহ.সভাপতি আবুল কাশেম, সদস্য নজরুল ইসলাম, আতাউর রহমান, আলী বকস গাজী, নুর ইসলাম খান, মনোয়ারা খাতুন, মর্জিনা খাতুন, সাংবাদিক জুলফিকার আলী, সহকারী পল্লী উন্নয়ন অফিসার কানাই চন্দ্র মন্ডল, সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) মাসুম আলী, জুনিয়ার অফিসার হিসাব রাসেল রানা, হিসাব সহকারী শেখ সাজিদুল হক, হিসাব সহকারী (ইরেসপো) আঃ হাই, অফিস সহকারী শাহীনাজ সুলতানা, পরিদর্শক খালিদ হাসান, শামীম হাসান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-ইউসিসিএ লিঃ এর প্রধান পরিদর্শক মফিজুল ইসলাম। অনুষ্ঠানে ১২৭সমিতির সদস্যদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd