1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় যৌন হয়রানী প্রতিরোধে সভা অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তালায় যৌন হয়রানী প্রতিরোধে সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭৬ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধি: যৌন হয়রানী প্রতিরোধে তালায় কিশোরদের সাথে আলোচনা সভা ও সংশ্লিষ্ট বিষয়ের উপর কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। দলিত এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন’র আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগীতায় এবং গ্লোবাল অ্যাফেয়ার্স’র অর্থায়নে শনিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে তালা উপজেলা প্রাণী সম্পদ অফিসের সম্মেলন কক্ষে সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, দলিত এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন (ডিইএফ)এর চেয়ারপার্সন দীপালী দাশ। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ি। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসের প্রতিনিধি দেবোকী রানী, উন্নয়ন কর্মী ভবতোষ মন্ডল ও তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান।
ডিইএফ’র ফিল্ড ফ্যসিলিটেটর বাহারুল ইসলামের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে ডিইএফ’র প্রোগ্রাম সমন¦য়কারী ফারজানা কবির, বিপ্লব মন্ডল, রেখা সুলতানা ও রত্না দাশ প্রমুখ বক্তৃতা করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিশোর ও কিশোরী শিক্ষার্থীদের উপস্থিতিতে যৌন হয়রানী প্রতিরোধ, এসংক্রান্ত অপরাধের কূফল ও শাস্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ভিডিও প্রদর্শন সহ আলোচনা হয়। সভা শেষে, শিক্ষার্থীদের যৌন হয়রানী রোধে উদ্বুদ্ধ করতে বিশেষ শিক্ষা মূলক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd