1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনি সদর ইউপি চেয়ারমানের আনুষ্ঠানিক কার্যদিবস শুরু - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনি সদর ইউপি চেয়ারমানের আনুষ্ঠানিক কার্যদিবস শুরু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ১১১ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন সাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে পরিষদে প্রথম কার্যদিবস শুরু করেছেন। বুধবার সকালে নবনির্বাচিত ইউপি সদস্য, সাবেক জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকসহ সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে পরিষদ চত্বর এক অনন্য আমেজে ভরে ওঠে। সকাল থেকে হাফেজদের মাধ্যমে পবিত্র কোরআন খতম করানো হয়। কোরআন তেলাওয়াত, নাত-এ রসূল পরিবেশনসহ গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন, প্রভাষক হাফেজ বাকী বিল্লাহ। গীতা পাঠ করেন, আশাশুনি সেবাশ্রমের স্বামীজী সুমন মহারাজ। পরে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার উপস্থিত সকলের সমন্বয়ে শপথবাক্য পাঠ করান। এরপর স্বাগত বক্তব্য রাখেন, নবনির্বাচিত চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান। এসময় আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, জেলা আ’লীগের সহ-সভাপতি নীলকণ্ঠ সোম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, উপাধ্যক্ষ আঃ সবুর, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, সাবেক চেয়ারম্যান সম সেলিম রেজা, আওয়ামীলীগ নেতা আছাদুল ইসলাম, আব্দুল্লাহেল বাকী বাচ্চু, উপজেলা স্বেচ্ছাস্বেলীগের সভাপতি এসএম সাহেব আলি, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রনজিৎ কুমার বৈদ্যসহ বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া পরিচালনা করেন, হাফেজ জায়েদ আব্দুল্লাহ। অপরদিকে, আশাশুনি সেবাশ্রমে নবাগত চেয়ারম্যান ও মেম্বারগণের পরিষদে শুভাগমন উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd