1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালার বাজারের বেহাল দশা, উন্নয়ন ও সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে ক্রেতা বিক্রেতা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তালার বাজারের বেহাল দশা, উন্নয়ন ও সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে ক্রেতা বিক্রেতা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ১০০ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বেহাল অবস্থায় রয়েছে সাতক্ষীরা তালার ঐতিহ্যবাহী তালা বাজার৷ দীর্ঘ বছর ধরে উন্নয়ন ও সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। স্থানীয় ক্রেতা বিক্রেতারা জানান, নানা অব্যবস্থাপনার কারণে দিন দিন হাটে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি কমে যাচ্ছে। এক যুগের মধ্যে তালা বাজারের উন্নয়নের কোন ছোয়া লাগেনী, প্রায়ই সবাই হাটে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে ছাউনি থাকলেও তালায় দৃশ্যমান কোন ছাউনি নেই। বর্তমানে হাটে গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে ড্রেনেজ ব্যবস্থা। কাদামাটি, জলাবদ্ধতা, পুরনো ভাঙাচোরা শেড, হাটের বিভিন্ন গলিতে কাঁচা ও ভাঙা রাস্তাসহ বাজারের ঢোকার রাস্তা অত্যান্ত খারাপ থাকায় দুর্ভোগ আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
হাট সংশ্লিষ্টরা জানান, কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় দোকান রয়েছে হাটটিতে। সপ্তাহে শুক্র,শনি,সোম,মঙ্গল ও বুধ এই ৫দিন এখানে কাঁচা বাজারের হাট বসে। বিভিন্ন এলাকা হতে ক্রেতা বিক্রেতারা এখেনে তাদের মালামাল ক্রয় বিক্রয় করেন৷ উন্নয়ন কার্যক্রম না থাকায় দিন দিন বাজারের ঐতিহ্য হারিয়ে গিয়েছে ৷
বাজারের বনিক সমিতির নির্বাচিত সদস্য শওকত হোসেন(ছাকা) ও মহিদুল ইসলাম বলেন, গত কয়েক বছর ধরে হাটের অবস্হা একেবারে বেহাল দশা। বর্ষাকাল ছাড়াও যেকোনো সময় বৃষ্টি হলেই কাদাপানিতে একাকার হয়ে যায়। বর্তমানে কাদামাটি, জলাবদ্ধতা ও ভাঙাচোরা গলির কারণে বেচা-কেনায় প্রচুর সমস্যা হচ্ছে। এছাড়া কাঁচাবাজারের টিনশেড ঘরই ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে। চালা দিয়ে পানি পড়ে, দোকানের ভিতর বাহিরে টিনের চালার নিচে পলিথিন দিয়ে বেচাকেনা করছেন সবাই।
এলাকার স্হানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ ক্রেতা বিক্রেতাদের দাবী, অতি দ্রæত তালা বাজারের দৃশ্যমান উন্নয়ন করে তার ঐতিহ্য ফিরে আনার জন্য স্হানীয় সংসদ সদস্য,উপজেলা চেয়ারম্যান,ইউএনও, উপজেলা ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন৷
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস জানান, মাননীয় সংসদ সদস্য তালা বাজার উন্নয়ের জন্য সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছেন,আশাকরি দ্রæত এর প্রতিফলন ঘটবে৷

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd