1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটা থেকে হারিয়ে যাওয়া ২ শিশু কন্যাকে উদ্ধার করলেন ওসি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটা থেকে হারিয়ে যাওয়া ২ শিশু কন্যাকে উদ্ধার করলেন ওসি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৩ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা ব্যুরো: দেবহাটা থেকে হারিয়ে যাওয়া ২ শিশু কন্যাকে উদ্ধার করলেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ। হারিয়ে যাওয়া শিশুদের পিতার দেবহাটা থানায় দায়ের করা জিডির সূত্র ধরে ওসি শেখ ওবায়দুল্লাহ, ওসি (তদন্ত) ফরিদ আহম্মেদ ও এসআই নুর মোহাম্মদ তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে হারিয়ে যাওয়া ২ শিশু কন্যাকে গোয়ালন্দ এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হন। পুলিশ ও স্থানীয় সূত্র মতে জানা গেছে, উপজেলার উত্তর কুলিয়া গ্রামের মফিজুল ইসলামের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া কন্যা মরিয়ম (১১) ও একই গ্রামের কামরুল ইসলামের ৪র্থ শ্রেণীতে পড়ুয়া কন্যা ইতি আক্তার খুশি (৯) গত ইং ১৬ ফেব্রুয়ারী, ২২ তারিখ দুপুর ২ টার দিকে প্রাইভেট পড়ার নাম করে বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যার পরেও তারা বাড়িতে না ফিরে তাদের পরিবারের লোকজন খোজাখুজি শুরু করে। কিন্তু কোথাও তাদেরকে খুজে না পেলে মরিয়মের পিতা মফিজুল ইসলাম গত ইং ১৭-০২-২০২২ তারিখে বাদী হয়ে দেবহাটা থানায় ৫৭৩ নং জিডি করেন। পুলিশ ঐ জিডির সূত্র ধরে দ্রুত ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অফিযান পরিচালনা করে গোয়ালন্দ এলাকা থেকে শুক্রবার ভোরের দিকে তাদেরকে উদ্ধার করে দেবহাটা থানায় নিয়ে আসে। ওসি শেখ ওবায়দুল্লাহ জানান, হারিয়ে যাওয়া শিশুর পিতার জিডির সূত্র ধরে পুলিশ তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd