1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শপথ নিলেন আশাশুনির নবনির্বাচিত ১১ ইউপি চেয়ারম্যান - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শপথ নিলেন আশাশুনির নবনির্বাচিত ১১ ইউপি চেয়ারম্যান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ১২৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: শপথ গ্রহণ করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার নবনির্বাচিত ১১জন ইউপি চেয়ারম্যান। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তাদের শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত থেকে শপথ গ্রহণ করেন আশাশুনি উপজেলার বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকী ফেরদৌস (পলাশ), দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপু, খাজরা ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক মাশরুবা ফেরদৌসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ৫ জানুয়ারি আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd