1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বসন্তের সেই চোখ ধাঁধানো সৌন্দর্য শিমুল ফুল এখন বিলুপ্তির পথে - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বসন্তের সেই চোখ ধাঁধানো সৌন্দর্য শিমুল ফুল এখন বিলুপ্তির পথে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ১২২ সংবাদটি পড়া হয়েছে

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো: বাংলাদেশ ষড়ঋতুর দেশ।এই ছয় ঋতুর মধ্যে সবচেয়ে সৌন্দর্যময় ঋতু হলো বসন্ত ঋতু। আর এই বসন্তের সবচেয়ে সৌন্দর্যময় ফুল হলো শিমুল ফুল।শিমুল ফুলের লাল পাপড়ির সৌন্দর্য মানুষের মনে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করে । শিমুল ফুলের পাপড়ি যখন রাস্তায় বিছিয়ে থাকে তখন দূর থেকে হঠাৎ দেখলে মনে হয় কেহ লাল গালিচা বিছিয়ে রেখেছে। শিমুল ফুলে সুবাস না থাকলেও এর অপরুপ সৌন্দর্যে মুগ্ধ হয় সবাই। এসময় গাছ গুলোতে নানা প্রজাতির পাখি আর মৌমাছিদের আনাগোনা চোখে পড়ার মত। কিন্তু এই অপরূপ সাজ সজ্জিত শিমুল গাছ ও শিমুল ফুল প্রায় বিলুপ্তির পথে।
ফাল্গুনের গুরুতেই গাছে সীমিত আকারে ফুল ফুটে। কথায় আছে ফাগুনের আগুন মানেই যেন শিমুল ফুল। প্রতিটা ডালে ডালে লাল আগুন ছড়িয়েই জানান দেয় বসন্তের আগমন। নিঃসঙ্গ একাকি পথের পাশে শিমুলের গাছ যেন অনন্য সৌন্দর্য বহন করে। যুগে যুগে বহু কবি সাহিত্যিক শিমুল ফুলকে নিয়ে শিমুল ফুলের সৌন্দর্য নিয়ে অসংখ্য গান, কবিতা ,গল্প ছন্দ উপন্যাস লিখেছেন ।
বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চল থেকে শুরু করে প্রত্যেক টা অঞ্চলে এ শিমুল গাছের দেখা পাওয়া যায়। প্রাকৃতিক ভাবে এই গাছ জন্মে। শিমুল গাছের তুলা দিয়ে লেপ-তোষক ও বালিশ বানানো হয় এবং সে গুলো বিক্রি করে কেউ কেউ জীবিকা নির্বাহ করে। সরকারিভাবে শিমুল গাছ সংরক্ষণে কোনো কার্যক্রম না থাকায় জনসচেতনতার অভাবে ক্রমেই হারিয়েই যাচ্ছে শিমুল গাছ।
এ বিষয়ে বিশেষজ্ঞরা মনে করেন, নির্বিচারে শিমুলগাছ নিধন ও চারা রোপণ না করার কারণে দেশ থেকে শিমুল গাছ বিলুপ্ত হচ্ছে। এ ব্যাপারে সরকারি হস্তক্ষেপ ও নজরদারি বাড়ানো দরকার বলে মনে করেন তারা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd