1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরার দেবহাটায় বর্বরোচিত ঘটনার নের্তৃত্বে থাকা আসামীরা আত্মগোপনে - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরার দেবহাটায় বর্বরোচিত ঘটনার নের্তৃত্বে থাকা আসামীরা আত্মগোপনে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ১১৫ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটায় সংঘবদ্ধ হামলা চালিয়ে বসতবাড়ি ভাঙচুরসহ শিশু সন্তানের সামনে ফেলে শিল্পী (৩০) নামের এক যুবতীকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত জখম ও শ্লীলতাহানীর ঘটনায় দায়েরকৃত মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম শাহাদাত হোসেন (৩৮)। তিনি উত্তর সখিপুর গ্রামের ভেমরো বাবুর ছেলে এবং বর্বরোচিত ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামী। শনিবার রাত সাড়ে ১১টার দিকে দেবহাটা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এরআগে হামলা, বাড়িঘর ভাঙচুর-লুটপাট, মারপিট ও শ্লীলতাহানীর ঘটনার পরদিন ভিকটিম শিল্পী বাদী হয়ে ৭ জনকে এজাহার নামীয় ও আরও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে দেবহাটা থানায় মামলাটি দায়ের করে। মামলা দায়ের পরবর্তী শাহাদাত হোসেন পুলিশের অভিযানে গ্রেফতার হলেও, হামলা-ভাঙচুর ও মারপিটের মুল নেতৃত্বে থাকা রেশমা খাতুন ও রিপন হোসেনসহ মামলার অন্যান্য আসামীরা এখনও আত্মগোপনে থেকে ভিকটিম ও তার পরিবারকে মামলা তুলে নিতে চাঁপ প্রয়োগসহ নানাভাবে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
শাহাদাত হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ বলেন, গ্রেফতারকৃত শাহাদাতকে পুলিশ স্কটের মধ্যদিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি মামলার পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর সখিপুরে ভিকটিম শিল্পীর বাড়িতে এ সংঘবদ্ধ হামলা ও ভাঙচুর চালায় মামলার আসামীরা। বর্বরোচিত এ হামলাকালে সংঘবদ্ধ হামলাকারীরা ভিকটিমের ঘরের দরজা ও জানালা ভেঙে জোরপূর্বক ঘরের ভিতরে ঢুকে লুটপাটসহ ছোট্ট শিশু সন্তানের সামনে ফেলে শিল্পীকে নির্মম ও নৃশংসভাবে লাঠিশোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম এবং শ্লীলতাহানী করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd