1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় জামাতার বাড়িতে যাওয়ার সময় সড়কে শ্বশুরের প্রাণ নিল ঘাতক আলম সাধু - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় জামাতার বাড়িতে যাওয়ার সময় সড়কে শ্বশুরের প্রাণ নিল ঘাতক আলম সাধু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ১২০ সংবাদটি পড়া হয়েছে

জিয়াউর রহমান: সাতক্ষীরায় জামাতার বাড়িতে যাওয়ার সময় সড়কে শ্বশুরের প্রাণ নিল ঘাতক আলম সাধু। এই হৃদয় বিদারক দুর্ঘটনাটি শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা খুলনা মহাসড়কে ত্রিশ মাইল এলাকায় অগ্রগতি রিসোর্স সেন্টারে সামনে ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক আলম সাধুকে আটক করেছে। নিহত বাগেরহাট জেলা সদরে কালিদিয়া গ্রামের বাসিন্দা অবসর প্রাপ্ত বিজিবি’র সদস্য এমডি মাসুদ রানা ও আহত তার স্ত্রী শেফালী।
স্থানীয় সূত্রে জানাগেছে, বাগের হাট থেকে ছেড়ে আসা মটর সাইকেলে সাতক্ষীরায় আসছিল আপর দিকে সাতক্ষীরা থেকে চুকনগর দিকে যাওয়া দ্রুতগামী আলম সাধু ওই মটর সাইকেলের সামনে সজরে ধাক্কা দেয়। এতে মটর সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। সাথে থাকা স্ত্রী পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষন পর পর স্ত্রী স্বামী কোথায় বলে জানতে চাচ্ছেন।
সাতক্ষীরা কলারোয়া রাজপুর গ্রামে জামাতা জানান, আমি বিদেশে যাব সকল প্রস্তুতি সম্পন্ন। আমার জন্য প্রয়োজনীয় অর্থ নিয়ে বাগের হাট থেকে সাড়ে তিনটায় সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন শ্বশুর শ্বাশুড়ী। রাতে জানতে পারলাম শ্বশুরের লাশ সদর হাসপাতালে। এদিকে এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাগেরহাট গ্রামের বাড়িতে ও সাতক্ষীরায় মেয়ের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, নিহতের লাশ সুরত হালের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd