1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটার বিবাহ রেজিষ্টার বাশারকে মোবাইল কোর্টে অর্থদন্ড - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটার বিবাহ রেজিষ্টার বাশারকে মোবাইল কোর্টে অর্থদন্ড

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ১২৬ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: গেল পাঁচ বছরে কমপক্ষে শতাধিক বাল্য বিয়ে সম্পাদনের অভিযোগে দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের বিবাহ রেজিষ্টার ও জালিয়াত চক্রের হোতা আবু বাশার (৩৫) কে মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযুক্ত আবু বাশার উপজেলার জগন্নাথপুর গ্রামের জিয়াদ আলীর ছেলে ও ঘোনাপাড়া দাখিল মাদ্রাসার সুপার। দীর্ঘদিন ধরে সরকারী আইন অমান্য করে জাল কাগজ তৈরীসহ অপ্রাপ্ত বয়স্কদের বাল্যবিয়ে দিয়ে আসছিলেন। ইতোপূর্বে কয়েকবার দাখিল পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতিসহ অছাত্রদের দিয়ে দাখিলের প্রক্সি পরীক্ষা দেয়ানোর সময় আটক হন তিনি। এমনকি কয়েকবার দেয়াল টপকেও পালিয়ে যাওয়ার রেকর্ড রয়েছে জালিয়াত আবু বাশারের। সম্প্রতি বাল্য বিবাহ বন্ধে দেবহাটা উপজেলা প্রশাসন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলন নানামূখী যৌথ উদ্যোগ গ্রহনের পর শনিবার দুপুর ২টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জালিয়াত চক্রের হোতা আবু বাশারের গাজীরহাট বাজারস্থ রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালিয়ে গত পাঁচ বছরে অন্তত শতাধিক বাল্যবিয়ে সম্পাদনের নথি, ডজনখানেক জাল বিবাহ রেজিষ্টার খাতাসহ তাকে আটক করেন। পরে মোবাইল কোর্টে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে আবু বাশার সরকারী আইন অমান্য করে বাল্যবিয়ে দিয়ে আসছিলেন। অভিযানকালে গত ৫ বছরে অন্তত শতাধিক বাল্যবিয়ে সম্পাদনের নথি এবং ডজনখানেক জাল বিবাহ রেজিষ্টার খাতা জব্দ করা হয়। তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তার লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd