1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জাতীয় গ্রন্থগার দিবসে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জাতীয় গ্রন্থগার দিবসে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির উদ্যোগে জাতীয় গ্রন্থগার দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েচে। শনিবার (৫ ফেব্রæয়ারি) বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে লাইব্রেরির পাঠ কক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ সাতক্ষীরা শেখ মফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দীন আহমেদ, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, উপজেলা তথ্য কর্মকর্তা ইরা খাতুন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপিকা মুর্শিদা পারভীন, বীর মুক্তিযোদ্ধা জিল্লুল করিম, অধ্যক্ষ আশেক ই এলাহী, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সহ-সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য মো. আমিনুল হক, প্রভাষক মো. রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শেখ তহিদুর রহমান ডাবলু প্রমুখ। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতার মডারেটর দায়িত্ব পালন করেন এ্যাড. সাকিবুর রহমান বাবলা। এিসময় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নির্বাহী কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd