1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা সদরের ভাঁড়–খালীতে দাঁতভাঙ্গা খালের উপরে স্লুইচ গেট নির্মাণ কাজের উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা সদরের ভাঁড়–খালীতে দাঁতভাঙ্গা খালের উপরে স্লুইচ গেট নির্মাণ কাজের উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ১২৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের ভাঁড়–খালীতে বহু প্রতিক্ষিত দীর্ঘদিনের দাবী দাঁতভাঙ্গা খালের উপর ৫ ভেন্টের রেগুলেটর স্লুইচ গেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের ফলক উন্মোচন করে স্লুইচ গেট নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “৩টি ইউনিয়নের জলাবদ্ধতার নিরসন ও চাষাবাদ নিশ্চিত করতে আমি কথা দিয়েছিলাম ৩টি ইউনিয়নের সকল জনগণের দীর্ঘদিনের দাবী দাঁতভাঙ্গা খালের উপর স্লুইচগেট নির্মাণ করবো। আজ এ স্লুইচ গেটের নির্মাণ কাজের উদ্বোধন করতে পেরে আমি খুবই খুশি। অনেক প্রচেষ্টার মধ্য দিয়ে মন্ত্রণালয় ও প্রজেক্ট ডাইরেক্টরের সাথে বারবার যোগাযোগ করে ২বার টেন্ডার করিয়ে জনগণের দাবী আমি পূরণ করতে পেরেছি। এলাকার মানুষ ও কৃষকের মুখে হাসি ফোটাতে পেরেছি এটা আমার পরম পাওয়া। উন্নয়নের স্বার্থে সকল দ্বিধা দ্বন্দ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এমপি রবি।”
টেকসই ক্ষুদ্রকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাতক্ষীরা’র বাস্তবায়নে ঘোনা ইউনিয়নের ভাঁড়–খালীর দাঁতভাঙ্গা খালের উপর প্রাক্কলিত মূল্য ২ কোটি ৬৮ লক্ষ ৮ হাজার ৭২৭ টাকা ব্যয়ে ৫ ভেন্টের রেগুলেটর স্লুইচ গেট নির্মাণ করা হচ্ছে। স্লুইচ গেট নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাতক্ষীরা’র নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্র সরকার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাতক্ষীরা সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও ভাঁড়–খালী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মশিউর রহমান বাবু, ঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি শাহীনুর রহমান বাবু, সুমন হোসেন, ইউপি সদস্য মনিরুল ইসলাম, ইউপি সদস্য গণেশ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য স্বপন কুমার প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd