1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কালীগঞ্জে দীর্ঘদিন ধরে চলছে জুয়ার আসর/ ৯৯৯ ফোন করেও পাওয়া যায়নি কোন প্রতিকার - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কালীগঞ্জে দীর্ঘদিন ধরে চলছে জুয়ার আসর/ ৯৯৯ ফোন করেও পাওয়া যায়নি কোন প্রতিকার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ১২২ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার; সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের কুমারখালী দুর্গা মন্দির মাঠে প্রায় এক মাস ধরে চলছে লক্ষ্য লক্ষ্য টাকার জুয়ার আসর। একাধিকবার ট্রিপল নাইনে ফোন করেও পাওয়া যায়নি কোন প্রতিকার। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, কালীগঞ্জ ইউপি নির্বাচন শেষ হতে না হতেই উপজেলার চাম্পাফুল ইউনিয়নের কুমারখালী দুর্গা মন্দিরের উন্মুক মাঠে চলছে লক্ষ্য লক্ষ্য টাকার রমরমা জুয়ার আসর। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে প্রতিনিয়ত রাত দশটার পর থেকে ভোর রাত পর্যন্ত এই খেলা চালিয়ে যাচ্ছে।
উঠতি বয়সের যুবকরা ভোর রাত পর্যন্ত ভিড় জমাচ্ছে জুয়ার আসরে। সরজমিন গিয়ে দেখা গেছে, ছয় গুটি দিয়ে মানুষ ঠকানো প্রকাশ্য জুয়ার আসর। এ ঘটনায় এলাকার অভিভাবক মহলসহ সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এ নিয়ে মানুষ ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠেছে। এলাকার যুবসমাজ এই জুয়ার ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছে। সেখানে বসানো হয়েছে ১টি বড় ধরনের জুয়ার বোর্ড। যেখানে প্রতিদিন লক্ষ্য লক্ষ্য টাকার জুয়া খেলা হয়। আর এই জুয়ার আসরে ভিড় করছে উঠতি বয়সের স্কুল-কলেজগামী তরুণরা। অভিভাবক মহল চরম ক্ষোভের সুরে জানান, উঠতি বয়সী কলেজ পড়ুয়া শিক্ষার্থী আর গ্রাম্য যুবকের আড্ডায় জমে ওঠা সারারাত ব্যাপী শুধুই রমরমা জুয়ার আসর। খেলার দস্তিদার হিসেবে আছেন উজিরপুর গ্রামের রুহুল আমিন। জানা গেছে, নেতৃত্ব দিচ্ছেন রশিদ, খোকা, জহুরুল, চাম্পাফুল গ্রামের আজিত, কুমারখালী গ্রামের সত্যজিৎ মন্ডল। কমিটির দায়িত্ব পালন করছে কুমারখালী গ্রামের অমল সরকার ও পরিমল সরকার। জুয়াড়িদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সচেতন মহল।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd