1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
শীতের রাতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির গরম কাপড়ের পরশ পেয়ে বেজায় খুশি প্রকৃত দুস্থ ও ছিন্নমূল মানুষগুলো - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

শীতের রাতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির গরম কাপড়ের পরশ পেয়ে বেজায় খুশি প্রকৃত দুস্থ ও ছিন্নমূল মানুষগুলো

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় তীব্র শীত পড়েছে। শীতে কাবু ছিন্নমূল মানুষজন। কয়েকদিনের প্রচন্ড শীতে ছিন্নমূল মানুষের যখন জবুথবু অবস্থা ঠিক সেই সময়ে সাতক্ষীরা সদরের বিভিন্ন এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুস্থ, অসহায়, বৃদ্ধা, প্রতিবন্ধী, এতিম, ছিন্নমূল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন গণমানুষের প্রিয় নেতা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার (৩১ জানুয়ারি) রাতে গায়ে গরম কাপড় পরিয়ে দিলেন বারবার নির্বাচিত জননন্দিত নেতা জনগণের বন্ধু বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। প্রকৃত দুস্থ ও ছিন্নমূল মানুষগুলো যেন শীতবস্ত্র পান সেজন্যই রাতে ঘুরে ঘুরে এগুলো বিতরণ করেন তিনি।
সদরের লাবসা চম্পা মায়ের দরগা, মুনজিতপুর, কদমতলাসহ পথে-ঘাটে ঘুমন্ত বা শীতে কাঁপা বৃদ্ধ-বৃদ্ধাসহ সব বয়সীদের গায়ে গরম কাপড় পরিয়ে দেন তিনি। শীতের রাতে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির গরম কাপড়ের পরশ পেয়ে খুশি হন অসহায়রা। কেউ কেউ তার জন্য তাৎক্ষণিক দোয়াও করেন। কম্বল বিতরণকালে এমপি রবি বলেন, সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে একটি মানুষও যেন এই শীতে কষ্ট না পায় সে জন্য এ কম্বল বিতরণ করা হচ্ছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে এ কম্বল বিতরণ চলে মধ্যরাত পর্যন্ত।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd