1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় করোনা শনাক্তের হার ৫২.৮৫ শতাংশ উপসর্গে ৩ জনের মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় করোনা শনাক্তের হার ৫২.৮৫ শতাংশ উপসর্গে ৩ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ১২৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় গতকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৮ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৭৮১ জন। জেলা স্বাস্থ্য বিভাগ স‚ত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে বেশ কয়েকদিন আগে তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জানুয়ারি বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়। এদিকে গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরও ৬৫ জন করোনা শনাক্ত হয়েছে। এসময় র‌্যাপিড এন্টিজেন কীট ও সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে মোট ১২৩টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৫২ দশমিক ৮৫ শতাংশ। সামেক হাসপাতাল স‚ত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে ২৫ জানুয়ারি পর্যন্ত মোট ৫১ জন রোগী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ৫ জন করোনা পজেটিভ ও বাকি ৪৬ জন সাসপেক্টেড। নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি আছে ৮ জন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত জানান, গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা সামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ৯২ নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে র‌্যাপিড এন্টিজেন কীটে ৩১ টি নমুনা পরীক্ষা করে আরো ১৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫২ দশমিক ৮৫ শতাংশ। তিনি আরও বলেন, জেলায় ২৫ জানুয়ারি পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ১৬ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৮১৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৫ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১১৩ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৫ জন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ১০৮ জন। জেলায় প্রথম থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৮ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৭৮১ জন। জেলায় গড় সংক্রমনের হার ২০ দশমিক ০৮ শতাংশ। সিভিল সার্জন আরও জানান, গত ২৫ জানুয়ারি পর্যন্ত জেলায় ১ লক্ষ ৫৬ হাজার ৬১৭ জন এস্ট্রাজেনেকা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। আর দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৮৫ হাজার ৬০৫ জন। এদিকে সেনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ৮ লক্ষ ৯৯ হাজার ৩৩৮ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৭ লক্ষ ৯০ হাজার ৪৪৬ জন। ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লক্ষ ২১ হাজার ৪৩০ জন। দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৯ হাজার ৮৬০ জন। সিনোভ্যাক ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ১ লক্ষ ১৫ হাজার ৮১১ জন। এস্ট্রাজেনেকা ভ্যাকসিনের বুষ্টার ডোজ গ্রহণ করেছেন ১৬ হাজার ৪৬ জন এবং ফাইজার ভ্যাকসিনের বুষ্টার ডোজ গ্রহণ করেছেন ৯১ জন। তিনি আরও জানান, সাতক্ষীরা জেলায় এপর্যন্ত প্রথম ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে ১৩ লক্ষ ৯৩ হাজার ১৯৬ জনকে। দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে ৮ লক্ষ ৯৫ হাজার ৯১১ জনকে এবং তৃতীয় ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে ১৬ হাজার ১৩৭ জনকে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd