1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
আশাশুনিতে নবাগত ওসি'র সাথে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

আশাশুনিতে নবাগত ওসি’র সাথে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ১৩২ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম আশাশুনি রিপোটার্স ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার বিকালে থানা অফিসার ইনচার্জ এর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম বলেন, আমার প্রথম কাজ হবে আশাশুনিতে সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহ, চোর-বাটপার ও ডাকাত মুক্ত করা। আল্লাহ আমাকে দায়িত্ব পালনের সময় ও সুযোগ দিয়েছেন। আপনাদের সাথে নিয়ে আশাশুনিতে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত করতে যা যা করা দরকার তাই করতে চাই। তিনি আরও বলেন, আপনারা সাংবাদিকরা ভাল কাজের সাথে আমাকে পাবেন। আপনাদের যথাযথ দায়িত্ব পালনে কোন বাধা আসলে আমি সহযোগিতা করতে প্রস্তুত, সাংবাদিকতা পেশাকে আমি সম্মান করি। এসময় তিনি উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত বিষয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন যে, সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিয়মিত মাস্ক ব্যবহার করুন, দ্রুত সময় টিকা নিন। এসময় ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, ক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি এম এম সাহেব আলী, আনিসুর রহমান বাবলা, যুগ্মসাধারণ সম্পাদক আহসানুল্লাহ বাবলু, দপ্তর সম্পাদক ও নবনির্বাচিত ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন, সাংবাদিক আরিফুল ইসলাম, শেখ মাহি রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত ওসি মমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd