1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তালায় বাসের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী নিহত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তালায় বাসের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী নিহত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২
  • ৭৬ সংবাদটি পড়া হয়েছে

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার আটুলিয়া গ্রামের মৃত জালাল উদ্দীনের পুত্র মটোরসাইকেল চালক আব্দুর রশিদ মোড়ল (৬০) এবং সাত্তার মোড়লের পুত্র মো. জিল্লুর রহমান মোড়ল (৫৮)। এ সময় গুরুতর আহত হয় একই গ্রামের মোজাম মোড়লের পুত্র মো. আবু তালেব (৭০)। আহত আবু তালেবকে উন্নত চিকিৎসার জন্য মূমূর্ষাবস্থায় খুলনা নেয়া হয়েছে।
রোববার (১৬ জানুয়ারী) বিকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার আলাদীপুর বাঁশতলা নামক স্থানে উক্ত ঘটনা ঘটে। ঘটনায় ঘাতক বাসটি (খুলনা মেট্রো-জ-১১-০০২৪) তালার জাতপুর ক্যাম্পের পুলিশ আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এ রিপের্টি লেখা পর্যন্ত নিহতদের লাশ তালা হাসপাতালে পড়ে ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে ওই ৩ মোটরসাইকেল আরোহী চুকনগর থেকে জাতপুরের দিকে আসছিলেন। পথিমধ্যে জাতপুর পেয়ারাতলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাইকগাছা হতে খুলনাগামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখেী সংঘর্ষ হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd