1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
কলারোয়া সীমান্তে আড়াই কেজি রূপার গহনাসহ এক যুবক আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

কলারোয়া সীমান্তে আড়াই কেজি রূপার গহনাসহ এক যুবক আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ১১৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা ৩৩বিজিবি’র অভিযানে ২কেজি ৫শ’৫০ গ্রাম রূপাসহ এক যুবক আটক হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তে অভিযান চালিয়ে ওই মালামাল উদ্ধার করা হয়। এসময় এই কাজের সাথে জড়িত থাকার অভিযোগে উত্তর ভাদিয়ালী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে মোরশেদ আলম (২২) কে আটক করা হয়। মাদরা বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবিব এর নেতৃত্বে একটি টহলদল কলারোয়া উপজেলার ভাদিয়ালী নামক স্থানে অভিযান পরিচালনা করেন। এসময় সীমান্তের মেইন পিলার ১৩/৩-এস এর ৯আরবি সন্নিকটে জিরো পয়েন্ট থেকে ২কেজি ৫শ’৫০ গ্রাম রূপার গহনা, ৪বোতল ফেনসিডিল ও ১০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ওই যুবককে আটক করা হয়। আটককৃত আসামীকে মাদকদ্রব্যসহ কলারোয়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান-আটককৃত যুবককের নামে মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd