1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
মাতা-পিতার মৃত্যুতে এতিম ২ কন্যা সন্তানের লেখাপড়া’র দায়িত্ব নিলেন হাসান - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

মাতা-পিতার মৃত্যুতে এতিম ২ কন্যা সন্তানের লেখাপড়া’র দায়িত্ব নিলেন হাসান

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ১৫৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মাতা-পিতার মৃত্যুতে এতিম ২ কন্যা সন্তান বড় মেয়ে ফারিয়া খাতুন (১৩) ও ছোট মেয়ে মারিয়া খাতুন (৭) এর লেখাপড়া ও চাকুরীর দায়িত্ব নিলেন সাংবাদিক হাসান। উল্লেখ্য এতিম এই দুই সন্তানের পিতা পাটকেলঘাটা থানার যুগীপুকুরিয়ার মোড়ল পাড়ার বাসিন্দা মৃত্যু আঃ খালেক ৬/৭ বছর আগে মারা যায়। তখন থেকে তাদের একমাত্র মাতা নুরন্নাহার বেগম বিভিন্ন যায়গায় কাজকর্ম করে তার ২মেয়ে কে দেখাশুনা করে আসছিলেন। হটাৎ নুরন্নাহার বেগম মাস খানেক আগে শারিরীক অসুস্থ হয়ে পড়লে তার ভাইয়েরা নিয়ে ডাক্তার দেখালে লিভার ক্যান্সার ধরা পড়ে, চিকিৎসার এক পর্যায়ে গতকাল বাপের বাড়ি কলারোয়ার ওখাপুরে মঙ্গলবার আনুমানিক বিকাল ৫ ঘটিকার সময় ২কন্যা সন্তান কে এতিম করে মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না এলাহি রাজিউন) বড় মেয়ে ফারিয়া খাতুন পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসায় ৭ম শ্রেণীতে পড়াশোনা করেন ও ছোট মেয়ে মারিয়া খাতুন নিজ গ্রামে একটা মাদ্রাসা ক্লাস ওয়ানে পড়াশোনা করেন। মাদ্রাসা সূত্রে জানাগেছে বড় মেয়ে অনেক মেধাবী ছাত্রী।
একমাত্র ২ কন্যা সন্তানের দেখাশুনার আর কেউ না থাকায় মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি এবং মাসিক ভালো কাজ গ্রুপের এডমিন, বিশিষ্ট সমাজ সেবক ও তরুণ উদ্দ্যেক্তা হাসানুর রহমান হাসান মৃত্যুর খবর জানতে পেরে তাৎক্ষনিক জানাযায় উপস্থিত থেকে তাদের ২জনের লেখাপড়া ও চাকুরীর দায়িত্ব পালন করার ইচ্ছাপোষণ করেন।
মাতা-পিতার মৃত্যুতে এতিম ২ কন্যা সন্তানের লেখাপড়া ও চাকুরীর দায়িত্ব নেওয়ার খবর জানতে পেরে গ্রামবাসীর মধ্যে খুশির আমেজ ও সাংবাদিক হাসান কে গ্রামবাসীরা আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা রেজাউল করিম এর ইমামতিতে বিপুলসংখ্যক গ্রামবাসীর উপস্থিতে বুধবার যোহরবাদ মরহুমার নিজ গ্রাম যুগীপুকুরিয়ার মোড়ল পাড়ায় জানাযা অনুষ্ঠান হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd