1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
তীব্র শীতে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

তীব্র শীতে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

আবু বক্কার সিদ্দিক হেরা: সুলতানপুর ক্লাব মাঠে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) বিকালে ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে এবং সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর সহযোগিতায় ২৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। পৌরসভার ০৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের সভাপতিত্বে অতিথি হিসেবে শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ সাহিদ উদ্দিন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর সভাপতি শেখ আনছার আলী, খন্দকার আরিফ হাসান প্রিন্স, আব্দুর রশীদ, সাজু প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার ০৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন। অনুষ্ঠানে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও শীত মৌসুমে অত্র এলাকার দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তীব্র শীতে কম্বল পেয়ে খুশি শীতার্তরা। এসময় সুলতানপুর সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd