1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করতে পেরে আজ আমি গর্বিত ও ভাগ্যবান-বীর মুক্তিযোদ্ধা এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করতে পেরে আজ আমি গর্বিত ও ভাগ্যবান-বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ১১৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সদরের আগরদাঁড়ি ইউনিয়নের কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নতুন ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, এ বছরটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও সুখের। কারণ এ বছরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। আমি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে যুদ্ধ করেছি এবং এদেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করে আজ স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করতে পেরে আমি গর্বিত ও ভাগ্যবান। মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া দেশের জন্য যুদ্ধ করে সে দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে কথা বলতে পারছি বলে।’ চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়)’র আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে প্রাক্কলিত মূল্য ৯৯ লক্ষ ৮৬ হাজার ৭৬৫ টাকা ব্যয়ে ৩তলা ভিত বিশিষ্ট নতুন ১তলা ভবন নির্মাণ করা হয়েছে।
নব-নির্মিত নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাঃ আব্দুল গণি, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী সম্পাদক মকসুমুল হাকিম, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার সন্তোষ কুমার মন্ডল, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, উপজেলা সহকারি প্রকৌশলী কাজী ফয়সাল বারী, আগরদাঁড়ি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান কবির হোসেন মিলন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, কাশেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন, নির্মাণ কাজের ঠিকাদার দিশা এন্টারপ্রইজের প্রোপাইটার মো. আজিজুল ইসলাম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd