1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দেবহাটায় স্বাস্থ্য সেবা বিষয়ক বেস্ট প্রাক্টিস শেয়ারিং কর্মশালা - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দেবহাটায় স্বাস্থ্য সেবা বিষয়ক বেস্ট প্রাক্টিস শেয়ারিং কর্মশালা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৬৪ সংবাদটি পড়া হয়েছে

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় প্রতিবন্ধী কিশোরীদের স্বাস্থ্য সেবা বিষয়ক বেস্ট প্রাক্টিস শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার হাদিপুরস্থ ডিআরআরএ’র হলরুমে নারী কন্ঠ উন্নয়ন সংস্থার কিশোরী প্রকল্পের বাস্তবায়নে ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) ও লিলিয়ান ফন্ড্স’র সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার মুলপ্রবন্ধ উপস্থাপন করেন কিশোরী প্রকল্পের ব্যবস্থাপক মোঃ কাওসার বিন সিদ্দিক।
অন্যান্যদের মধ্যে কর্মশালায় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, জেলা সমাজসেবা অধিদপ্তরের (এডি) রোকনুজ্জামান, দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন, কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সেলিম, আশাশুনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহাঙ্গির আলম, সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ তানভির হোসেন, ডাঃ মফিজুল ইসলাম, নারী কন্ঠ উন্নয়ন সংস্থার কিশোরী প্রকল্পের সিনিয়র সুপারভাইজার নজিফা খাতুন, প্রাইড প্রকল্পের কো-অডিনেটর মুজিবর রহমান প্রমুখ। দিনব্যাপী এ কর্মশালায় ৩০ জন অংশ গ্রহন করেন।
এসময় প্রতিবন্ধী কিশোরীদের যতœ ও পুনর্বাসন বিষয়ক বিভিন্ন বিষয়ে কিশোরী প্রকল্পের ভালো চর্চা গুলো আলোচনা করা হয়। এছাড়া কিশোরী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সেবা ও সুবিধাভোগীদের সরকারি প্রতিষ্ঠানে লিংকেজ এবং প্রকল্পের অর্জন সম্পর্কিত ভিডিও ডকুমেন্টারী প্রদর্শণ করা হয়। এছাড়া প্রকল্প শেষ হওয়ার পরেও, সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডারগন যাতে কিশোরী প্রকল্পের এই ভালো চর্চাগুলি চলমান রাখেন সে বিষয়ে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়। একই সাথে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ প্রতিবন্ধীতা বিষয়ক সকল ধরনের সেবা পেতে সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার কথা বলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd