1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ১০৮ সংবাদটি পড়া হয়েছে

সোহরাব হোসেন: সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির উদ্যোগে আজ রবিবার, বিকাল ৪টায় নিউ মার্কেটের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোঃ কওছার আলী, বাংলাদেশ ন্যাপ আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শান্ত, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, আরমান আলী, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, মহিলা সম্পাদিকা নাজমা আক্তার নদী, সুফিয়া খাতুন, শরিয়া খাতুন, নাছির উদ্দীন, মহিলা নেত্রী নাজমা খাতুন প্রমুখ।
উক্ত সমাবেশে বক্তারা বলেন সাতক্ষীরায় খড়িয়া বিল জেলা প্রশাসকের উদ্ধার কর্তৃক ৩৪০ বিঘা জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্টন না করে কিছু দুর্বৃত্তের মধ্যে জেলা প্রশাসকের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজোসে বছরে ৬০ লক্ষাধিক টাকা সরকারের কোষাগারে না দিয়ে ২ বছর ধরে লুটপাট করে খাচ্ছে। অবিলম্বে সাতক্ষীরার খড়িয়া বিলের জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্টনের দাবি জানান বক্তারা। উক্ত সভাবেশে বক্তারা আরো বলেন সাতক্ষীরার বেতনা নদী খনন না করে পার্শ্ববর্তী খাল খননের নামে ড্রেন খনন করে খালের দুই পার্শ্বের উচ্ছেদ হওয়া ভূমিহীনদের বাসস্থানের ব্যবস্থা না করে দেয়ায় ভূমিহীনরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। বেতনা নদীর দুই পার্শ্বের বসবাসকারী ভূমিহীনদের বাসস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে না। এছাড়া সাতক্ষীরায় বিভিন্ন ইটের ভাটার লাইসেন্স না থাকা স্বর্তেও কতিপয় কর্মকর্তাদের ম্যানেজ করে তারা ইটের ভাটা পরিচালনা করে পরিবেশ দূষণ করছে।
বক্তারা বলেন মুজিরবর্ষের ভূমিহীনদের দেওয়া ঘরের নির্মাণ কাজ বন্ধ থাকায় হাজার হাজার ভূমিহীনরা এই তীব্র শীতে অতিকষ্টে জীবন যাপন করছে। তাই মুজিববর্ষের দেওয়া ঘরগুলো পুনরায় নির্মাণ কাজ চালু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বক্তারা অনুরোধ জানান।
সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd