1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
বঙ্গবন্ধু হত্যা মামলার স্বাক্ষী নুরুল ইসলামের সাথে এসপি-ওসির শুভেচ্ছা বিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

বঙ্গবন্ধু হত্যা মামলার স্বাক্ষী নুরুল ইসলামের সাথে এসপি-ওসির শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার রাতে সেখানে নিরাপত্তার দায়িত্বরত অবসরপ্রাপ্ত এসপি ও বঙ্গবন্ধু হত্যা মামলার একমাত্র জীবিত স্বাক্ষী নুরুল ইসলাম খানের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম)বার ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ।
শনিবার সকালে দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গাস্থ ভাষা সৈনিক প্রয়াত লুৎফর রহমান সরদারের বাসভবনে অবস্থানরত বঙ্গবন্ধু হত্যা মামলার স্বাক্ষী নুরুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তারা। এসময় নুরুল ইসলাম খান এবং প্রয়াত ভাষা সৈনিক লুৎফর রহমান সরদারের সহধর্মীনি কারিমুন নেছার শারিরীক অবস্থার খোঁজ খবরও নেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, ভাষা সৈনিক লুৎফর রহমান সরদারের মেয়ে শাহনাজ খান বঙ্গবন্ধু হত্যা মামলার স্বাক্ষী নুরুল ইসলাম খানের পুত্রবধূ। সেই সুবাদে প্রায় প্রতিবছর একবার হলেও কয়েক দিনের জন্য স্বপরিবারে দেবহাটার ধোপাডাঙ্গায় পুত্রবধূর পিতৃলয়ে বেড়াতে আসেন তিনি। সেখানে অবস্থানকালে নিরাপত্তা জনিত কারনে নিয়মিত নুরুল ইসলাম খানের খোঁজখবর নেয়ার পাশাপাশি বিভিন্ন বিষয় মনিটরিং করেন পুলিশসহ একাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শুভেচ্ছা বিনিময়কালে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, প্রয়াত ভাষা সৈনিক লুৎফর রহমান সরদারের সহধর্মিনী কারিমুন নেছা, মেয়ে সুইডেনের রাজধানী স্টকহোমে কর্মরত প্রবীন ও প্রতিবন্ধী উন্নয়ন ইউনিটের সহকারী ব্যবস্থাপক শাহনাজ খান, জামাতা সুইডেনের ব্যবসায়ী নাজিবুল ইসলাম খান, ছেলে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতুসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd