1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
দুই হাজার শীতার্তকে শীতবস্ত্র দিচ্ছেন আলফা, উদ্বোধন করলেন নজরুল ইসলাম - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

দুই হাজার শীতার্তকে শীতবস্ত্র দিচ্ছেন আলফা, উদ্বোধন করলেন নজরুল ইসলাম

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ১২৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফার উদ্যোগে দুই হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
শনিবার বেলা ১২টায় উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের প্রায় দেড়শত শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র চাদর বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, অ্যাড. আব্দুস সামাদ ও আওয়ামী লীগ নেতা নাজমুস শাহাদাৎ (নফর বিশ্বাস), ইউপি সদস্য মোনায়েম হোসেন, আজগর আলী, নুরুজ্জামান সরদার, মিজানুর রহমান, আসমাতুল্যাহ গাজী, শওকাত আলী, মাহমুদ গাজী, জাকির হোসেন, মনিরুল ইসলাম, সংরক্ষিত আসনের মহিলা সদস্যা ফরিদা পারভীন, খাদিজা খাতুন কণা, লিপি পারভীনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবছর জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের নির্বাচনী এলাকার ভোমরা, কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা সদর ইউনিয়নের শীতার্ত মানুষদের মাঝে ব্যাক্তিগত অর্থায়ণে শীতবস্ত্র বিতরণ করেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা। এবারও তিনি তার নির্বাচনী এলাকার দুই হাজার শীতার্ত মানুষকে শীতবস্ত্র উপহার দেয়ার কার্যক্রম শুরু করেছেন। পর্যায়ক্রমে এসকল ইউনিয়নের জনপ্রতিনিধিদের মাধ্যমে অসহায় মানুষের দোরগোড়ায় তার এ উপহার পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন আলফা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd